‘হালাল শূকরের মাংস’ দেখে অবাক বিদেশ সফররত দাবাড়ু ফাহাদ রহমান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জুন, ২০২৬

‘হালাল শূকরের মাংস’ দেখে অবাক বিদেশ সফররত দাবাড়ু ফাহাদ রহমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৬ |
মঙ্গোলিয়ার উলন বাটোরে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের হয়ে সেখানে অংশ নিয়েছেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। সেখানে আজ তৃতীয় ম্যাচে জয় পেয়েছেন তিনি। তবে খেলার আগে হোটেলে অভিনব ঘটনা ঘটে, যা নিয়ে তিনি ফেসবুক পোস্ট দিয়েছেন তিনি। খেতে গিয়ে হোটেলের বুফেতে ‘হালাল শূকরের মাংস’ দেখে রীতিমত হতভম্ব ফাহাদ। বিষয়টি তুলে ধরে ফেসবুকে তিনি লিখেছেন: আমাদের মঙ্গোলিয়ার হোটেলের বুফেতে একটা পদের গায়ে লেবেল লাগানো ছিল ‘হালাল পোর্ক’ (হালাল শুকরের মাংস)। ব্যাপারটা নিশ্চিতভাবেই একটা ভুল মনে করে আমি ওয়েটারকে এ বিষয়ে জিজ্ঞেস করলাম: এটা কি শূকরের মাংস? সে বলল, ‘হ্যাঁ।’ আমি আবার বললাম, ‘তাহলে এখানে হালাল লেখা কেন?’ একেবারে গম্ভীর মুখে সে উত্তর দিলো, ‘এটা

হালাল শূকরের মাংস।’ আমার পাশে দাঁড়িয়ে থাকা শ্রীলঙ্কান ভদ্রমহিলা তখন আর নিজের হাসি চেপে রাখতে পারলেন না। ‘আমি কিন্তু ওই হালাল পোর্ক খাইনি!’ এরপর মঙ্গোলিয়া থেকে ফাহাদ গণমাধ্যমকে বলেন, আমার কাছে মনে হয় হোটেল কর্তৃপক্ষ হালাল-হারাম বিষয়টি বুঝতে পারেনি। তাই এমনটা করেছে। এর আগে গরু ও খাসির মাংসের পাশে হালাল লেখা ছিল। তবে আমরা কেউই আর শুকরের মাংস খাইনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট