হামাস প্রধানসহ ৬ সদস্যের বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ September, ২০২৪

হামাস প্রধানসহ ৬ সদস্যের বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ September, ২০২৪ |
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারসহ ছয়জনের বিরুদ্ধে গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালানোসহ বিভিন্ন অপরাধে ফৌজদারি মামলা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। অভিযুক্তদের মধ্যে রয়েছেন হামাসের সাবেক প্রধান প্রয়াত ইসমাইল হানিয়া, মারওয়ান ইসা, খালেদ মেশাল, মোহাম্মদ দেইফ এবং আলি বারাকা। তাদের মধ্যে ইসরায়েলি হামলায় তিনজন নিহত হতে পারেন। আর সিনওয়ার সম্ভবত গাজার নিচে কোনো টানেলের লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলাবর এক ভিডিও বার্তায় মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, হামাসের ছয় নেতার বিরুদ্ধে সাতটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে মার্কিন নাগরিকদের হত্যা, সন্ত্রাসবাদের অর্থায়নের ষড়যন্ত্র এবং গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন

বিচার বিভাগ বলছে, মার্কিন নাগরিকদের হত্যা, সন্ত্রাসবাদে অর্থায়নের ষড়যন্ত্র এবং গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারসহ সাতটি অভিযোগে হামাসের ছয় সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া, হামাসের কয়েক দশকের কথিত হামলার পাশাপাশি গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে চালানো নজিরবিহীন হামলার ঘটনাও রয়েছে। গত ৭ অক্টোবরের হামলার মূল হোতাদের জবাবদিহির জন্য মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার প্রথম পদক্ষেপ এটি। যদিও এ অভিযোগে অভিযুক্ত তিন হামাস সদস্য এরই মধ্যে মারা গেছেন। আর, হামাস নেতা সিনওয়ার গাজায় কোনো সুড়ঙ্গে লুকিয়ে আছেন বলে ধারণা করা হয়। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, আসামিরা মার্কিন নাগরিকদের হত্যা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিপন্ন করার জন্য দেশব্যাপী

প্রচারাভিযানের অর্থায়ন ও পরিচালনার জন্য দায়ী। এই গোষ্ঠীটি ইসরাইলকে ধ্বংস করার লক্ষ্যে বেসামরিক লোকদের হত্যা করার জন্য হামাসের প্রচেষ্টাকে নেতৃত্ব দিয়েছে। তিনি গত ৭ অক্টোবরের ইসরাইলে হামলার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘হলোকাস্টের পর ইহুদিদের ওপর চালানো মারাত্মক এ হামলায় বেশকটি পরিবারের সব সদস্যকে হত্যা করেছে হামাস। তারা বয়স্কদের, এমনকি ছোট শিশুদেরও হত্যা করেছে। তারা নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতাকে অস্ত্র বানিয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা? ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা