হামাসের দাবি, দোহায় ইসরাইলি হামলা থেকে নেতারা অক্ষত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ September, ২০২৫

হামাসের দাবি, দোহায় ইসরাইলি হামলা থেকে নেতারা অক্ষত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ September, ২০২৫ |
হামাসের দুইজন সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুদ্ধবিরতি আলোচনাকারী দলের কর্মকর্তারা দোহায় ইসরাইলি হামলা থেকে বেঁচে গেছেন। রয়টার্সকে ইসরাইলি কর্মকর্তারা জানান, এই হামলার লক্ষ্য ছিলেন শীর্ষ হামাস নেতা খালিল আল-হায়্যা—গাজা থেকে নির্বাসিত এ নেতা একই সঙ্গে সংগঠনটির প্রধান আলোচক। রয়টার্সকে প্রত্যক্ষদর্শীরা জানান, দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরের লেগতিফিয়া পেট্রোল স্টেশন থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ওই স্টেশনের পাশেই একটি ছোট আবাসিক কমপ্লেক্স রয়েছে, যা গাজা যুদ্ধ শুরুর পর থেকেই কাতারের আমিরি গার্ড চব্বিশ ঘণ্টা পাহারা দিয়ে আসছে। হামলার প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থল ঘিরে ফেলে অ্যাম্বুলেন্স, প্রায় ১৫টি পুলিশ ও চিহ্নবিহীন সরকারি গাড়ি। অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনী বলছে দোহায় হামাস নেতৃত্বের ওপর এই

হামলা সফল হয়েছে বলে তারা আশাবাদী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভাষায়, ‘সবকিছু ভালো দেখাচ্ছে, আমরা জানতাম হামাস ঘটনার সত্য গোপন করার চেষ্টা করবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার