হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলায় স্টাফদের নিন্দা জানাল বিবিসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫

হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলায় স্টাফদের নিন্দা জানাল বিবিসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫ |
বিবিসি জুন ১৫-এ সম্প্রচারে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলে উল্লেখ করার জন্য স্টাফদের নিন্দা জানিয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। ব্রিটিশ পাবলিক ব্রডকাস্টারের এক্সিকিউটিভ কমপ্লেইন্টস ইউনিট (ইসিইউ) বৃহস্পতিবার জানিয়েছে, টেলিভিশনে এই শব্দটি ব্যবহার করা উপস্থাপক তার সম্পাদকীয় নির্দেশিকা থেকে বিচ্যুত হয়েছেন। ইসিইউ জানিয়েছে, বিবিসি কোনো সংস্থাকে ‌‘সন্ত্রাস’ বা ‘সন্ত্রাসী’ গোষ্ঠী হিসেবে উল্লেখ করে না। যাতে ‘যথাযথ সঠিকতা এবং পক্ষপাতহীনতা’ বজায় থাকে। তবে, সংস্থাটি যদি তৃতীয় পক্ষ দ্বারা এই ধরনের স্বীকৃতি পায়, তাহলে তা উল্লেখ করা হয়। জুন ১৫-এর ঘটনার রিপোর্ট বিবিসির ব্যবস্থাপনায় দেওয়া হয়েছিল এবং এটি তাদের সম্পাদকীয় টিমের সঙ্গে আলোচনার বিষয় হয়। এদিকে ইসরাইল বিবিসিকে হামাসকে

সন্ত্রাসী সংস্থা হিসেবে উল্লেখ করার জন্য নীতি পরিবর্তনের অনুরোধ করেছে। দীর্ঘসময় ধরে বিবিসির প্রতিবেদনগুলোতে হামাস বা ফিলিস্তিনি পক্ষের কার্যক্রমকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না, আবার ইসরাইলের সেনা অভিযান ও গণহত্যাক তুলনামূলকভাবে কম সমালোচিত দেখানো হয়। এ নিয়ে বিভিন্ন সময় ফিলিস্তিনপন্থি বিক্ষোভ থেকে বিবিসি বয়কটের ডাক ‍উঠে। কিছু সমালোচক মনে করেন, গাজা বিষয়ক প্রতিবেদনে নিরপেক্ষতার নামে কিছু গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট বাদ দেওয়া হয় বিবিসিতে। গাজার ইতিহাস, অবরোধ, মানবিক পরিস্থিতি এবং দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমস্যাগুলো প্রায়ই সংক্ষিপ্তভাবে বা আংশিকভাবে উপস্থাপন করা হয়, যা প্রেক্ষাপটের সম্যক বোঝাপড়া তৈরি করতে ব্যর্থ হয়। শুধু তাই নয়, বিবিসি কখনও কখনও এমন ভিডিও বা ছবি ব্যবহার করে যা আক্রমণের মাত্রা কম দেখায়, অথবা

ফিলিস্তিনি নাগরিকদের ক্ষতির চিত্র কম দেখায়। তবে এবার সম্প্রচারে হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলে উল্লেখ করায় স্টাফদের নিন্দা জানানোর ঘটনা বিবিসির ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার ১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত