হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৬

হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৬ |
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সৌন্দর্য আর অভিনয় দক্ষতা দিয়ে তিনি যেমন ভক্তদের হৃদয় জয় করেছেন, তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার শোনা যাচ্ছে, এ বছরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অধিকাংশ ভক্তদের ক্রাশ হানিয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি মন্তব্যই উসকে দিয়েছে অভিনেত্রীর বিয়ের গুঞ্জন। ইনস্টাগ্রামে হানিয়ার একটি পোস্টে এক অনুরাগী সরাসরি মন্তব্য করেন, ‘তোমার বিয়ের গুঞ্জন শুনছি।’ ভক্তের এমন মন্তব্যে চুপ থাকেননি অভিনেত্রী। জবাবে তিনি মজা করে লেখেন, ‘আমিও শুনছি।’ হানিয়ার এই ছোট অথচ রহস্যময় উত্তরটিই নেটিজেনদের মাঝে কৌতূহল বাড়িয়ে দিয়েছে বহুগুণ। অনেকেই মনে করছেন, ‘যা রটে তা কিছু তো বটে’। পাত্র কি প্রাক্তন প্রেমিক আসিম? হানিয়ার

বিয়ের গুঞ্জনের সঙ্গে উঠে আসছে তার প্রাক্তন প্রেমিক ও জনপ্রিয় গায়ক আসিম আজহারের নাম। ২০১৮ সালের দিকে আসিমের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন হানিয়া, যা ২০১৯ সালে প্রকাশ্যে আসে। তবে ২০২০ সালে তাদের সেই পথ আলাদা হয়ে যায়। কিন্তু বর্তমান গুঞ্জন বলছে, সেই পুরনো প্রেম নাকি নতুন করে জোড়া লেগেছে। নেটিজেনদের একাংশের ধারণা, প্রাক্তন প্রেমিক আসিম আজহারকেই বিয়ে করতে পারেন অভিনেত্রী। যদিও এ বিষয়ে এখনো হানিয়া বা আসিম-কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। পেশাগত সাফল্য ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও দারুণ সময় পার করছেন হানিয়া আমির। ২০২৫ সালটা তার ক্যারিয়ারের জন্য বেশ পয়মন্ত ছিল। বিশেষ করে ‘সর্দার জি ৩’ সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা

কুড়িয়েছে। এখন সত্যিই কি বিয়ের সানাই বাজতে চলেছে, নাকি সবটাই কেবল উড়ো খবরতা জানতে ভক্তদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল