‘হাত-পা বাঁধা’ থাকায় বদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫

‘হাত-পা বাঁধা’ থাকায় বদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫ |
স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিগত সরকারের একাধিক সংস্থার করা মাদক ব্যবসায়ীর তালিকায় শীর্ষে ছিল আবদুর রহমান বদির নাম। আওয়ামী লীগ সরকারের আমলে ‘হাত-পা বাঁধা’ থাকায় বদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ডিএনসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ ইউসুফ। রাজধানীর গুলিস্তানে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম আইসসহ মনিরুল ইসলাম (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) টিম। মনিরুল রাজধানীর ডেমরা এলাকার বাওয়ানীবাদ জুট মিলস স্টাফ কোয়ার্টার মসজিদের ইমাম।এ নিয়ে সংবাদ সম্মেলনে আসেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজি।সেখানে বিস্তারিত তথ্য তুলে ধরেন। ইউসুফ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসি জানতে পারে আইসের একটি চালান কক্সবাজারের

টেকনাফ থেকে ঢাকায় প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে আইসসহ মনিরুলকে গ্রেফতার করা হয়। মনিরুল এর আগে একাধিক ইয়াবা ও আইসের চালান সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পল্টন থানায় মামলা হয়েছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউসুফ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ‘হাত-পা বাঁধা’ থাকায় অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী আবদুর রহমান বদির বিরুদ্ধে আমরা মামলা নিতে পারিনি। বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কাজ করছি। এখন আমাদের হাত-পা বাঁধা নেই। আমরা বদির সব কার্যক্রমের তদন্ত করেছি। তবে এখনো ব্যবস্থা নিতে পারিনি। এজন্য সময় প্রয়োজন। আমাদের সোর্স নিয়োগ করা আছে।

দ্রুতই একটি ফলাফল দেখতে পাবেন। ইউসুফ আরও বলেন, মাদকের আধিপত্য এখনো অনেকেই ধরে রেখেছেন। আমরা সবার বিষয়ে কাজ করছি। নিজেদের গোয়েন্দাদের পাশাপাশি অন্য সংস্থার সহযোগিতা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার আমলের ১৮ টাকার চীনা বিদ্যুতের ইউনিট ২৫ টাকা হলো কার স্বার্থে? যাত্রাবাড়ী থানা থেকে পালাল রিমান্ডে থাকা নারী আসামি, ৫ পুলিশ সাসপেন্ড সরকারি গাছ অবৈধভাবে বিক্রি করায় বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ হত্যা ও ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে ৪ বছর ধরে একক ও দলবদ্ধ ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা: বিএনপি নেতা গ্রেপ্তার দেশে হামে শিশু মৃত্যু হাজার ছুঁইছুঁই, প্রতিদিনের খুন-ধর্ষণে নেই ভ্রূক্ষেপ, নেপালের বন্যায় শোক ইউনূসের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন বার্তা নেপালের ভয়াবহ বন্যায় শেখ হাসিনার শোক, সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের পরামর্শ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বছর উচ্চমূল্যে পিটার হাসের কোম্পানির সাথে ইউনূসের চুক্তি সত্ত্বেও এলএনজি সরবরাহে ব্যর্থতা, জ্বালানি সংকটের মূল কারণ পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি এমবাপের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয় রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন