হাতিরঝিলে ‘কিশোর গ্যাংয়ের দুই পক্ষের গোলাগুলি’, আহত ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫

হাতিরঝিলে ‘কিশোর গ্যাংয়ের দুই পক্ষের গোলাগুলি’, আহত ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ |
রাজধানীর হাতিরঝিল এলাকায় ‘কিশোর গ্যাংয়ের’ দুই পক্ষের গোলাগুলিতে দুজন আহত হয়েছে। তাদের গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত সোয়া ১০টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরআগে, রাত ৯টার দিকে হাতিরঝিল থানার উলন পুরাবাড়ি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনের মধ্যে একজনের নাম জিলানী (৫৫)। অপরজন শুভ (১৭)। হাতিরঝিল থানার নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা ‘উলন এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ।’ তিনি জানান, গুলিবিদ্ধ দুজন পথচারী ছিলেন বলে জানা গেছে। তদন্ত চলছে, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। গুলিবিদ্ধ জিলানীর ছেলে

সাইফুল হাসপাতালে বলেন, ‘আমার বাবা উলন পুরাবাড়ি এলাকায় কলা বিক্রি করে। রাত ৯টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা গুলি ছুড়লে আমার বাবা গুলিবিদ্ধ হয়। পাশে থাকা শুভ নামে আরও একজন গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় আমার বাবা ও শুভকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।’ কে বা কারা গুলি চালিয়েছে তা জানাতে পারেননি শুভ। তিনি জানান, তাঁদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার কমলপুর এলাকায়। আর শুভর বাড়ি শরীয়তপুর জেলার ডামুডা থানার কাচিকাটা এলাকায়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, উলন এলাকা থেকে এক বৃদ্ধ ও এক কিশোরকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালে জরুরি বিভাগে

তারা চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেফতার ভারতে ছড়িয়ে পড়া স্টুডেন্ট আন্দোলনের নেপথ্য কী? মেসিকেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় ঘোষণা দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না ‘Battle of Words– Season 2’ এর সফল সমাপ্তি, চ্যাম্পিয়ন টিম মরক্কো সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির হাতে সময় নেই, দ্রুতই পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি বিয়ের আশ্বাসে তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির বিবাহিত নেতা গ্রেপ্তার বিশ্বকাপজয়ী রদ্রির পিঠে অস্ত্রোপচার, ম্যানচেস্টার সিটিতে অনিশ্চয়তা ডব্লিউএফপির প্রতিবেদন: বাংলাদেশে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে প্রায় ২ কোটি মানুষ জিয়া হত্যা সম্পৃক্ততায় আটক মেজর মোজাফফরকে জুলাই মামলায় গ্রেপ্তারের আদেশ