হলিউডে নতুন প্রেমের গুঞ্জন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫

হলিউডে নতুন প্রেমের গুঞ্জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫ |
হলিউডে নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ‘গেম অব থ্রোনস’ অভিনেত্রী সোফি টার্নার ও ‘কোল্ডপ্লে’র ফ্রন্টম্যান ক্রিস মার্টিন। তাদের একসঙ্গে দেখা যাওয়ার খবর প্রকাশিত হতেই ভক্তরা এখন কৌতূহলী—তারা কি নতুন তারকা জুটি হতে চলেছেন? ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, সেপ্টেম্বরের শেষ দিকে কিংবা অক্টোবরের শুরুতে এই দুই তারকাকে একসঙ্গে গোপনে ডেট করতে দেখা গেছে। তাদের ঘনিষ্ঠতার সূত্রপাত কিন্তু অনেক আগের। ২০২০ সালে সোফির জন্মদিনে তার তৎকালীন স্বামী জো জোনাস তাকে চমকে দিতে ক্রিস মার্টিনের একটি ভিডিও বার্তা উপহার দিয়েছিলেন। সেই ভিডিওতে কোল্ডপ্লে গায়ক বলেন, ‘আমি ক্রিস, কোল্ডপ্লে থেকে। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, তোমার দিনটি দারুণ কাটুক।’ এরপর সোফির দিকে

একটি চুমু ছুড়ে দেন তিনি। আবেগে আপ্লুত সোফি তখন বলেন, ‘আমি কিন্তু ক্যামেরার সামনে কাঁদব না।’ সময়ের পরিক্রমায় সম্পর্কের সমীকরণ বদলে গেছে। প্রায় আট বছর একসঙ্গে থাকার পর ক্রিস মার্টিন ও অভিনেত্রী ডাকোটা জনসনের বিচ্ছেদ ঘটে চলতি বছরের জুনে। এর আগে মার্টিনের সাবেক স্ত্রী ছিলেন গুইনেথ প্যালট্রো, যাদের দুটি সন্তান—অ্যাপল ও মজেস। অন্যদিকে, সোফি টার্নার ২০২৩ সালে জো জোনাসের সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। বিচ্ছেদের পর তিনি ব্রিটিশ অভিজাত পেরেগ্রিন পিয়ারসনের সঙ্গে সম্পর্কে জড়ান, যদিও সেটিও সেপ্টেম্বরের শেষ দিকে ভেঙে যায়। আর তার ঠিক পরের সপ্তাহেই ক্রিস মার্টিনের সঙ্গে সোফির সেই আলোচিত সাক্ষাৎ ঘটে। এ সম্পর্ক নিয়ে এখনো কেউ মুখ

খোলেননি। সোফির প্রতিনিধি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন, আর মার্টিনের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল টানা তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ১৭ শতাংশ উৎপাদন কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা কী নিয়ে? এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসু নেতাদের হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রকাশ বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ বাড়ছে ডলারের দাম ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে