হলিউডের দুই ছবি বাংলাদেশের পর্দায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪

হলিউডের দুই ছবি বাংলাদেশের পর্দায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ |
একই দিনে হলিউডের দুটি ছবি শুরু হচ্ছে বাংলাদেশের পর্দায়। একটি হলো, মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা 'উইকেড' এবং অন্যটি ক্রিসমাস ফ্যান্টাসি কমেডি সিনেমা 'রেড ওয়ান'।অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা শুক্রবার ছবি দুটি মুক্তি পায় স্টার সিনেপ্লেক্সে। জন এম চু পরিচালিত 'উইকেড'-এ অভিনয় করেছেন আরিয়ানা গ্র্যান্ডে, জোনাথন বেইলি, ইথান স্টোর, বোয়েন ইয়াং, মারিসা বোডে, পিটার ডিংকলেজ, মিশেল ইয়েওহ প্রমুখ। অন্যদিকে, জেক কাসদান পরিচালিত 'রেড ওয়ান' ছবিতে অভিনয় করেছেন ডোয়াইন জনসন, ক্রিস ইভানস, লাকি লিউ, জে কে সিমন্স প্রমুখ। রেড ওয়ান : আমেরিকান অ্যাকশন-অ্যাডভেঞ্চার ক্রিসমাস ফ্যান্টাসি কমেডি ঘরানার ছবি 'রেড ওয়ান'। 'দ্য রক' খ্যাত অভিনেতা ডোয়াইন জনসন এবং ক্যাপ্টেন আমেরিকার জনপ্রিয় অভিনেতা ক্রিস ইভান্স অভিনীত এ ছবিটি পরিচালনা

করেছেন জেক কাসদান। হিরাম গার্সিফার একটি মূল গল্প থেকে এর চিত্রনাট্য করেছেন ক্রিস মরগান। উইকেড: আমেরিকান মহাকাব্যিক মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা হিসেবে এরই মধ্যে দর্শক মহলে আলোচনায় এসেছে 'উইকেড'। উইনি হোলজম্যান এবং ডানা ফক্সের চিত্রনাট্য থেকে এটি পরিচালনা করেছেন জন এম চু। স্টিফেন শোয়ার্টজ এবং হোলজম্যানের একই নামে স্টেজ মিউজিক্যালের দুই পার্টের সিনেমা অভিযোজনের প্রথমটি এটি, যেটি গ্রেগরি ম্যাগুয়ারের একই নামের ১৯৯৫ সালের উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। ছবির অন্যতম চরিত্রে অভিনয় করে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন জনপ্রিয় আমেরিকান কণ্ঠশিল্পী ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল