স্রোতের বাইরের শিল্পীদের নিয়ে কনসার্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫

স্রোতের বাইরের শিল্পীদের নিয়ে কনসার্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫ |
গত দুই দশকে রিয়েলিটি শোর আয়োজন ছিল চোখে পড়ার মতো। যার মাধ্যমে অসংখ্য কণ্ঠশিল্পীকে শ্রোতাদের সামনে তুলে আনা হয়েছে। কিন্তু সেখানে আয়োজকদের এই বাণিজ্যিক ধারা ছিল স্পষ্ট। এরপরও সংগীত প্রতিভা অন্বেষণের এসব প্রতিযোগিতার সুবাদে অনেকে গানের ভুবনে নিজেদের পরিচিতি গড়ে নিতে পেরেছেন, কেউ আবার চলে গেছেন আড়ালে। কিন্তু এসব রিয়েলিটি শোর বাইরেও নিজের মতো করে সংগীতচর্চা ও সৃষ্টিতে মেতে ছিলেন অনেকে। অনলাইন ও সামাজিক মাধ্যমে নিজের কাজ তুলে ধরে প্রশংসাও কুড়িয়েছেন সংগীতপ্রেমীদের। তবু তারা থেকে গেছেন অন্তরালের শিল্পী ও সংগীতস্রষ্টার তালিকায়। আড়ালে থাকা তেমনই কয়েকজন শিল্পী ও সংগীতায়োজকদের নিয়ে আবার কনসার্টের আয়োজন করেছে আজব কারখানা। শিরোনাম ‘গানওয়ালাদের গান ২’। গত

বছর নভেম্বরে অনুষ্ঠিত হয়েছিল এই শিল্পী ও সংগীত রচয়িতাদের নিয়ে আয়োজিত ধারাবাহিক কনসার্ট ‘গানওয়ালাদের গান’-এর প্রথম পর্ব। যেখানে গানে গানে দর্শক মনোযোগ কেড়েছিলেন কণ্ঠশিল্পী, গীতিকবি, সুরকার ও সংগীতায়োজক লিমন, জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি, সভ্যতা, সুহৃদ স্বাগত, শুভ ও ব্যান্ড কাকতাল। একই ভাবনা নিয়ে কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানা এবার তুলে ধরতে যাচ্ছে তাদের দ্বিতীয় পর্বের আয়োজন। আগামী ৩১ অক্টোবর রাজধানীর বনানীর ‘যাত্রা বিরতি’ রেস্তোরাঁয় অনুষ্ঠিত হবে ‘গানওয়ালাদের গান ২’ কনসার্ট। বিকেল ৫টা থেকে শুরু হবে এ আয়োজন। চলবে রাত ৯টা পর্যন্ত। এবারের পর্বে গানে গানে নিজেদের অভিনব ও ব্যতিক্রমী সৃষ্টি তুলে ধরবেন কণ্ঠশিল্পী, গীতিকবি, সুরকার ও সংগীতায়োজক অটামনাল মুন,

লাবিক কামাল, খৈয়াম সানু সন্ধি, অ্যাঞ্জেল নূর, সোহান আলী, সাহস মোস্তাফিজ, নাহিদ হাসান ও সাদী মোহাম্মদ শাহনেওয়াজ। আয়োজকরা জানান, কনসার্টে অংশ নেওয়া প্রতিটি শিল্পী গানের ভুবনে সম্ভাবনার স্বাক্ষর রেখে চলেছেন। যদিও তাদের আয়োজন নিয়ে ঘটা করে প্রচার-প্রচারণা হয় না, তবু সৃষ্টিতে তাদের দর্শন, ব্যতিক্রমী আয়োজন ও অনিন্দ্য গায়কি সংগীতবোদ্ধাদের প্রশংসা কুড়িয়ে চলেছে। শুধু তাই নয়, প্রতিষ্ঠিত ও তারকা শিল্পীদেরও অনেকে অটামনাল মুন, সন্ধির মতো সংগীত রচয়িতাদের কথা, সুর ও সংগীতায়োজন গান গেয়ে শ্রোতাদের মনে ছাপ ফেলেছেন। সে কারণে সংগীতপ্রেমীদের কাছে এই শিল্পীদের পরিচয় করিয়ে দিতেই এই ধারাবাহিক কনসার্টের আয়োজন। দর্শক নির্দিষ্ট মূল্যের টিকিট সংগ্রহ করে কনসার্ট উপভোগ করতে পারবেন এবং

টিকিটে শিক্ষার্থীদের বিশেষ ছাড় বলেও আয়োজকরা জানান। ‘গানওয়ালাদের গান ২’ কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানার কর্ণধার শিল্পী ও সংগীতায়োজক জয় শাহরিয়ার বলেন ‘বড় তারকাদের নিয়ে কনসার্ট নিয়মিত হচ্ছে। কিন্তু তাদের বাইরেও যে অনেকে ভালো করছেন, সেটা দর্শক-শ্রোতার নজরে আনা উচিত। সেই ভাবনা থেকেই ‘গানওয়ালাদের গান’ কনসার্টের পরিকল্পনা। যারা গান লিখে, সুর করে নিজেরাই গাইছেন– এমন কয়েকজন শিল্পীকে নিয়েই পুরো আয়োজনটি সাজানো হচ্ছে। খেয়াল করলে দেখবেন, এই ধারাবাহিক কনসার্টে অংশ নেওয়া প্রতিটি শিল্পী যখনই যতটুকু সুযোগ পেয়েছেন, সেখানে নিজের সেরাটা তুলে ধরার চেষ্টা করেছেন। শ্রোতা মনে ছাপ ফেলেছেন ভিন্ন আঙ্গিকের পরিবেশনা আর সৃষ্টিতে নিজস্ব দর্শন ও নতুনত্ব তুলে ধরার মধ্য

দিয়ে। অথচ পরিচিতির জায়গায় সস্তা জনপ্রিয় গানের শিল্পীদের ভিড়ে তারা অনেকটা পিছিয়ে আছেন। এটা একজন শিল্পী হিসেবে আমাকেও পীড়া দেয়। দায় অনুভব করায়, তাদের জন্য কিছু করার। এ কারণে কনসার্ট আয়োজনে লাভ-লোকসানের হিসাব না কষে সৃজনশীল আয়োজন তুলে ধরার উদ্যোগ নিয়েছে আজব কারখানা। ‘গানওয়ালাদের গান’ সেই উদ্যোগের ফসল হিসেবে উল্লেখ করছি আমরা।’ এদিকে ‘গানওয়ালাদের গান ২’ কনসার্টের শিল্পী ও আয়োজকরা আরও বেশ কিছু আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অটামনাল মুন এখন ব্যস্ত সময় পার করছেন নন্দিত গীতিকবি, সুরকার, স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝরের ‘একক নির্ঝরের গান’ প্রকল্পের একাধিক অ্যালবামের সংগীতায়োজন নিয়ে। সম্প্রতি তাঁর প্রকাশিত হয়েছে চার কণ্ঠশিল্পীর গাওয়া

বাংলা ব্লুজ গানের মিশ্র অ্যালবাম ‘বুঝলাম’। লাবিক কামাল বিভিন্ন সংগীতায়োজনে অংশ নেওয়ার মধ্য দিয়ে তাঁর শিল্পীসত্তাকে খুশি রাখার চেষ্টা করে যাচ্ছেন। খৈয়াম সানু সন্ধি কয়েক বছর ধরে ব্যস্ত বিভিন্ন নাটক ও বিজ্ঞাপনের সংগীতায়োজন ও প্লেব্যাক নিয়ে। পাশাপাশি বেশ কিছু তারকাশিল্পীর জন্য একক ও দ্বৈত গান তৈরির মধ্য দিয়ে শ্রোতাদের মনোযোগ কেড়েছেন। অন্যদিকে অ্যাঞ্জেল নূর সাম্প্রতিক সময়ে দর্শক-শ্রোতার মনোযোগ কেড়েছেন তাঁর ব্যতিক্রমী গানের আয়োজন ও পরিবেশনার মধ্য দিয়ে। একইভাবে শিল্পী সোহান আলী, সাহস মোস্তাফিজ, নাহিদ হাসান ও সাদী মোহাম্মদ শাহনেওয়াজ নিজ নিজ কাজের মধ্য দিয়ে রেখে চলেছেন সময়ের ছাপ। তাই এক মঞ্চে এই ৮ শিল্পীর পরিবেশনা শুনতে পাওয়া অন্যরকম এক অনুভূতি

এনে দেবে বলে মত আয়োজক ও সংগীতপ্রেমীদের অনেকের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর