স্মার্টফোন দীর্ঘদিন ব্যবহার করতে চান? এই পরামর্শগুলো মানুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মে, ২০২৬

স্মার্টফোন দীর্ঘদিন ব্যবহার করতে চান? এই পরামর্শগুলো মানুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৬ |
প্রতি বছরই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নতুন নতুন স্মার্টফোন বাজারে আনছে। সামান্য আপডেট, উন্নত ক্যামেরা বা নতুন ডিজাইনের আকর্ষণে অনেক ব্যবহারকারী দ্রুত ফোন পরিবর্তন করে ফেলেন। তবে বিশেষজ্ঞদের মতে, সঠিক যত্ন নিলে একটি স্মার্টফোন বহু বছর ভালোভাবে ব্যবহার করা সম্ভব, যা অপ্রয়োজনীয় খরচ কমায় এবং ইলেকট্রনিক বর্জ্যও হ্রাস করে। সঠিক যত্ন নিলে প্রতি দুই বছর পরপর ফোন বদলানোর দরকার পড়ে না; বরং একটি স্মার্টফোন দীর্ঘদিন ব্যবহার করাই সবচেয়ে সাশ্রয়ী ও কার্যকর সিদ্ধান্ত। ফোন দীর্ঘদিন ভালো রাখতে বিশেষজ্ঞরা যে গুরুত্বপূর্ণ পরামর্শগুলো দিয়েছেন চলুন সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক— ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখুন ফোনের ব্যাটারি টিকিয়ে রাখতে অতিরিক্ত গরম বা ঠান্ডা পরিবেশ এড়িয়ে চলা জরুরি। এছাড়া ১০০ শতাংশ

চার্জ না করে সাধারণত ২০ থেকে ৮০ শতাংশের মধ্যে চার্জ রাখলে ব্যাটারির স্থায়িত্ব বাড়ে। অনেক ফোনে এখন ‘অপটিমাইজড চার্জিং’ ফিচারও থাকে। ফোন সুরক্ষিত রাখুন ভালো মানের কভার ও স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করলে ফোন পড়ে গিয়ে ক্ষতির ঝুঁকি কমে। এতে স্ক্রিন ভাঙা বা বডির ক্ষতি হওয়ার সম্ভাবনাও অনেকটা কমে যায়। নিয়মিত পরিষ্কার করুন চার্জিং পোর্ট, স্পিকার ও স্ক্রিনে জমে থাকা ধুলাবালি দীর্ঘমেয়াদে সমস্যা তৈরি করতে পারে। তাই নিয়মিত নরম কাপড় দিয়ে ফোন পরিষ্কার রাখা গুরুত্বপূর্ণ। সফটওয়্যার আপডেট রাখুন নিয়মিত সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট ইনস্টল করলে নতুন ফিচারের পাশাপাশি ফোন আরও নিরাপদ থাকে। স্টোরেজ ব্যবস্থাপনায় নজর দিন অপ্রয়োজনীয় ছবি, ভিডিও ও বড় ফাইল জমে গেলে ফোন ধীর হয়ে যেতে পারে।

তাই অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা এবং ক্লাউড স্টোরেজ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। নতুন কেনার আগে মেরামতের কথা ভাবুন অনেক সময় ব্যাটারি দুর্বল হওয়া বা স্ক্রিন ভেঙে যাওয়ার মতো সমস্যা মেরামত করেই সমাধান করা যায়, নতুন ফোন কেনার প্রয়োজন পড়ে না। সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম অবসরের ইঙ্গিত দিলেন মার্তিনেজ? ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা ‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’ আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা বিশ্বকাপ ফাইনাল শেষের অনভিপ্রেত নাটকে কাঠগড়ায় আর্জেন্টিনা চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের ঢাবিতে জুনিয়র শিক্ষার্থীকে মেরে গেস্টরুম নিতে রুমে ডাকলেন “মোস্ট সিনিয়র” ইতিহাসকে হারাতে পারবেন কি ট্রাম্প? ইরান যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি এখন অনিশ্চয়তায় ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ