স্মার্টফোনে ত্রিমাত্রিক ফোল্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪

স্মার্টফোনে ত্রিমাত্রিক ফোল্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪ |
উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড হিসেবে টেকনো কাজ করে চলেছে। নিজস্ব মডেলে নতুনত্বের মাধ্যমে প্রযুক্তিপ্রেমীর চাহিদা পূরণে জীবনকে আরও সহজ ও উপভোগ্য করার কাজ করছে ব্র্যান্ডটির গবেষণা দল। উদ্ভাবনের শক্তি কাজে লাগিয়ে ব্র্যান্ডটি ‘ফ্যান্টম আলটিমেট টু’ নামে কনসেপ্ট ডিভাইস উন্মোচন করেছে, যা মূল অবয়ব ট্রাই ফোল্ড ডিভাইস হিসেবে সামনে আসছে। প্রচলিত ফোল্ডেবল প্রযুক্তিতে নতুন দিগন্তের সূচনা করবে ডিভাইসটি। ব্র্যান্ডটি আগেও ফোল্ডেবল (ভাঁজযোগ্য) প্রযুক্তি নিয়ে কাজ করেছে। বাজারে উন্মাদনা ছড়িয়েছে। তবে এবারের ডিভাইস হয়ে থাকবে অনন্য উদাহরণ। সময়ের চেয়ে এগিয়ে থাকা বেশ কিছু ফিচার ও প্রযুক্তির সমন্বয়ে তৈরি ‘ট্রাই ফোল্ড’ স্মার্টফোন অভিজ্ঞতায় যোগ করবে অভিনবত্ব। কারিগরি বৈশিষ্ট্য উদ্ভাবনী ডিজাইনের সফল সংমিশ্রণের কনসেপ্ট ডিভাইসটির প্রধানতম চালিকাশক্তি। মূল

ডিসপ্লে ৬.৪৮ ইঞ্চির আউটার। ইনার ডিসপ্লের অবয়বে ফোল্ড খুললে ১০ ইঞ্চি পর্যন্ত প্রসারিত করা যাবে (পুরোপুরি খোলা অবস্থায়)। থাকছে ১,৬২০ বাই ২,৮৮০ পিক্সেল এবং ৪:৩ অনুপাতের রেজ্যুলেশনের থ্রিকে এলটিপিও ওলেড প্যানেল স্ক্রিন। সারাবিশ্বে দুর্দান্ত ভিউয়িং অভিজ্ঞতার জন্য মডেলটি সময়ের সবচেয়ে আধুনিক সংস্করণ। কনসেপ্ট ডিভাইসের আকর্ষণীয় দিক মডেলটির ছড়ানো স্ক্রিন। বড় স্ক্রিন থাকা সত্ত্বেও ডিভাইসটি দৃশ্যত পাতলা ও হালকা। ব্র্যান্ডের প্রযুক্তি বিশেষজ্ঞদের দক্ষতায় মাত্র ১১ মিলিমিটারের ফোল্ডেবল ডিভাইস নির্মাণ করা সম্ভব হয়েছে। তা ছাড়া ডিভাইসটির ব্যাটারি কাভারে ব্যবহার করা হয়েছে টাইটান অ্যাডভান্সড ফাইবার উপাদান, যার ফলে মডেলের পুরুত্ব (থিকনেস) মাত্র ০.২৫ মিলিমিটার। ডুয়াল-হিঞ্জ মেকানিজম গ্রাহকদের স্ক্রিন ক্রিজিংয়ের চাপ কমাতে সহায়ক। ল্যাবে হিঞ্জ তিন

লাখবার পরীক্ষিত। শক্তিশালী ও ফ্লেক্সিবল হিঞ্জের সহায়তায় ডিভাইসটি টেন্ট মোড (মুখোমুখি কথোপকথন) ও ল্যাপটপ-স্টাইল সেটআপ ছাড়াও কয়েকটি মোডে নিজের প্রয়োজন অনুযায়ী উপভোগ করা যাবে। তিনটি স্ক্রিন থাকা পরও ডিভাইসটি দৃশ্যত আরামদায়ক ও কমপ্যাক্ট। প্রযুক্তিপ্রেমীর মধ্যে এখন বহুমাত্রিক কাজ করা যায় এবং সহজে বহনযোগ্য এমন ডিভাইসের চাহিদা বাড়ছে। বলতে গেলে কম্প্যাক্ট ডিভাইসে থাকবে বেশ কিছু প্রয়োজনীয় ফিচার, প্রযুক্তিগত উৎকর্ষ ও কার্যকর সফটওয়্যারের মিশেল। ট্রাই ডিসপ্লে ড্রাইভার ইন্টিগ্রেশন (টিডিডিআই) এবং ওলেড টাচ প্রযুক্তির সাহায্যে ফ্যান্টম আলটিমেট টু ডিভাইসে ডিসপ্লে ড্রাইভার ও টাচ সেন্সরকে চিপে একীভূত করা। ফলে ফোল্ডেবল ডিভাইসেও এখন স্ক্রিন নিজের ইচ্ছামতো নাড়াচাড়া (হোভারিং) করা যাবে। ত্রিমাত্রিক পর্দায় কিবোর্ড ও অন্য দুটি ডিসপ্লে

হিসেবে ব্যবহারযোগ্য। ডিভাইসটি দিয়ে গ্রাহক নিজের প্রয়োজনীয় কাজ খুব সহজে করতে পারবেন। ট্রাই-ফোল্ড ফোনের মাধ্যমে একসঙ্গে একাধিক অ্যাপ্লিকেশন চালানো সম্ভব। নিজের কর্মক্ষমতা আর সৃজনশীলতা বাড়াতে মডেলটি ডিজিটাল গ্যাজেট ব্যবহারে নতুন অভিজ্ঞতার সম্মুখীন করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার? How Long Will People Remain Imprisoned Without Trial? কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার! বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম! The International Crimes Tribunal Has Turned into a Machine for Illicit Money অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত বিএনপি ও জামায়াত ভেতরে ভেতরে এক, মাঠে তারা কৃত্রিম দ্বন্দ্ব দেখাচ্ছে।” শামীম হায়দার পাটোয়ারী, মহাসচিব, জাতীয় পার্টি। “রাজনীতি ভদ্রলোকদের খেলা, স্কাউন্ড্রেলদের নয়” – মাহবুব কামাল ‘পিঠের চামড়া থাকবে না’: ফাঁস হওয়া ফোনালাপে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা কমান্ডারকে বিএনপি নেতার চরম হুমকি স্বাধীনতার বজ্রঘোষণায় পাকিস্তানিদের গণহত্যা ভেদ করেই জেগে ওঠে বাঙালির মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: মুক্তিকামী জনতার একচ্ছত্র কমান্ড ও স্বাধীনতার পদধ্বনি রাজারবাগ ও পিলখানা—প্রথম প্রতিরোধের অগ্নিশিখা ও রক্তক্ষয়ী রাত শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে তৈরি সেই পাইপলাইনই এখন বিএনপির ভরসা বাংলাদেশ, তুমি কোথায় যাচ্ছ?: ‘৭১ এর ঘাতক, ২০২৬ এর শহীদ! চুকনগর গণহত্যা ১৯৭১ঃ ৪ ঘন্টায় প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা আরও কমলো স্বর্ণের দাম