স্বেচ্ছাসেবক দলের চাঁদাবাজির কোন্দল: অন্ধ সবজি বিক্রেতার কিশোর পুত্রকে ভাতের টেবিল থেকে ডেকে নিয়ে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৬

আরও খবর

রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা

প্রবাসী জামায়াত কর্মী ফুফার স্ত্রীর বিছানায় পুত্রের হাতে আটক শিবির নেতাকে হাঁসুয়ার কোপ, বাড়িতে আগুন

নিখোঁজের ২ দিন পর পুকুরের ঝোপে মিলল ৭ বছরের শিশুর অর্ধগলিত মরদেহ, ব্রাহ্মণবাড়িয়ায় আতঙ্ক

পাবনার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যাঃ মাগরিবের নামাজ পড়ে উঠেই কয়েকদফা ধর্ষণ করা হয় শিশু কলিকে

পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

মেসে অন্যের ভাত খেয়ে নেওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে ছাদ থেকে ফেলে হত্যা

নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা

স্বেচ্ছাসেবক দলের চাঁদাবাজির কোন্দল: অন্ধ সবজি বিক্রেতার কিশোর পুত্রকে ভাতের টেবিল থেকে ডেকে নিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৬ |
বাবার দুই চোখ অন্ধ। সেই দৃষ্টিপ্রতিবন্ধী বাবার হাত ধরে ফুটপাতে সবজি বেচেই চলত ১৬ বছরের কিশোর মো. হৃদয়ের সংসার। কিন্তু সড়ক আর ফুটপাতে বিএনপির দখলদারিত্ব ও চাঁদাবাজির রোষানলে থমকে গেল সেই চাকা। নগরের খুলশী থানাধীন পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে মঙ্গলবার রাতে ছুরিকাঘাত করে হত্যা করা হয় কিশোর হৃদয়কে। চাঁদাবাজি নিয়ে সৃষ্ট সংঘাতে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তথ্য মিলেছে। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে ৫ জনকে আটক করেছে বলে জানা গেছে। স্থানীয় ও পারিবারিক সূত্র বলছে, ২৯শে সেপ্টেম্বর, মঙ্গলবার রাতে ঘরে বসে রাতের খাবার খাচ্ছিল হৃদয়। এ সময় পরিচিত এক যুবক এসে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার

আগেই ঘটে যায় অঘটন। পরে খবর আসে, কলোনির ৪ নম্বর লেনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে হৃদয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হৃদয় ওয়ারলেস কলোনি বাজারে ভ্যানে সবজি বিক্রি করত। আটক পাঁচজনও একই এলাকার। তারা স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য। গ্যাংটি নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগা নিয়ন্ত্রণ করেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য, নিহত হৃদয়ও গ্যাংটির সদস্য। কয়েক দিন আগে তার সঙ্গে দলের কয়েকজনের ঝগড়া হয়। এর জেরে রাতে বাসা থেকে তাকে রাস্তায় ডেকে নিয়ে প্রথমে কান কেটে ফেলা হয়। পরে তাকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায়

রাস্তা থেকে উদ্ধার করে স্বজনেরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেছেন। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, বাসা থেকে ডেকে নিয়ে ওই কিশোরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একটি কিশোর গ্যাংয়ের পাঁচজনকে আটক করা হয়েছে। তারা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগার নিয়ন্ত্রণে থাকা একটি কিশোর গ্যাংয়ের সদস্য। ওয়াকিলকেও ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, হৃদয়ের বাবা বলেন, আমার ছেলেকে ডেকে নিয়ে মেরে ফেলা হয়েছে। বগার গ্যাংয়ের কামরুলের নেতৃত্বে তাকে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। স্থানীয়রা জানান, ওয়্যারলেস কলোনি ও সংলগ্ন ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানগুলো থেকে নিয়মিত টাকার বিনিময়ে বসতে

দেওয়া হতো। বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের সন্ত্রাসীরা প্রতি রাতে তুলত চাঁদা। হৃদয় ও তার দৃষ্টিপ্রতিবন্ধী বাবার সবজির ভ্যান থেকেও চাঁদা দাবি করা হয়। এ নিয়ে ঘটনার কয়েক দিন আগে চাঁদাবাজ চক্রের সঙ্গে হৃদয়ের তুমুল বাগবিতণ্ডা হয়। অভিযোগ উঠেছে, মঙ্গলবার রাতে সেই বিরোধ মীমাংসার কথা বলে তাকে বিএনপি নেতার অফিসে ডেকে নেওয়া হয়। সেখান থেকে বাড়ি ফেরার পথেই অতর্কিত হামলায় প্রাণ হারায় হৃদয়। ওসি আবদুর রহিম জানান, পরিচিত ব্যক্তির ডাকেই রাতে বাড়ি থেকে বের হয়েছিল হৃদয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করার পর পুলিশ ঘটনার ছায়াতদন্ত শুরু করেছে। ঘটনার পর ৫ জনকে আটক করা হয়েছে। উল্লেখ্য, চট্টগ্রাম নগরে বর্তমানে ২০০ কিশোর গ্যাং সক্রিয় রয়েছে

বলে পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে। প্রতিটি দলে রয়েছেন ৫ থেকে ১৫ জন। নগরজুড়ে এসব গ্যাংয়ের সদস্যসংখ্যা অন্তত ১ হাজার ৪০০। পুলিশ বলছে, কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা বা প্রশ্রয়ে ৬৪ ‘বড় ভাই’ আছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্যখাতে ৩ হাজার কোটি টাকার ‘বিশেষ’ প্রকল্প: ভ্রমণ-গাড়ি ক্রয় হাজার কোটির, পরামর্শকের পকেটে ৩২২ কোটি! তৃতীয় দফায় বাড়ল থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা ‘লামিনই সেরা’, নিকো উইলিয়ামসের প্রশংসা রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা দোষী সাব্যস্ত হওয়ার পর ম্যানসিটি বলল, ‘এটা প্রিমিয়ার লিগের ষড়যন্ত্র’ সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের এ যেন আরেক জুলাইঃ ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র মিরপুর-১০, পুলিশের উপর হামলা-গাড়িতে আগুন বেলুচিস্তানে বিদ্রোহী নারী যোদ্ধা ইউনিটের প্রথম সশস্ত্র অভিযান, ৯ পাকিস্তানি সেনা নিহতের দাবি বিএলএফের সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে স্বেচ্ছাসেবক দলের চাঁদাবাজির কোন্দল: অন্ধ সবজি বিক্রেতার কিশোর পুত্রকে ভাতের টেবিল থেকে ডেকে নিয়ে হত্যা তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না” গ্রেপ্তার আর মব আতংকের মাঝেই শেখ হাসিনার জন্মদিন পালনঃ কেক কাটা হয়েছে ঘরের ভেতরে, গোপনে আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা রাফিনহা ও ভিনিসিউসের গোল: অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ব্রাজিল মাত্র ১১ বছরেই কনিষ্ঠতম নারী গ্র্যান্ডমাস্টার বোধনা “অসমাপ্ত আত্মজীবনী” বিক্রিতে বাধার প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রায় ৩০০ বইয়ের পিডিএফ উন্মুক্ত করলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা ২৫টি বোয়িংয়ের পর এবার ১০টি এয়ারবাস: এত বিমান দিয়ে কী করবে বাংলাদেশ, দাম মেটাবে কীভাবে?