স্বামীকে নিয়ে আবেগঘন পোস্ট অভিনেত্রী চমক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৫

স্বামীকে নিয়ে আবেগঘন পোস্ট অভিনেত্রী চমক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৫ |
ছোটপর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। সেখানে প্রায়ই নিজের কাজ সংক্রান্ত বিভিন্ন তথ্য জানিয়ে থাকেন। আবার ব্যক্তিগত বিভিন্ন বিষয়েও কথা বলতে দেখা যায় তাকে। এবার স্বামী নাসিরকে নিয়ে পোস্ট দিয়েছেন তিনি। গত বছরের জুনে মাত্র ৯ টাকা দেনমোহেরে ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করেন এ অভিনেত্রী। এবার স্বামীর জন্মদিন উপলক্ষে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। চমক লেখেন, প্রিয় স্বামী, আজ তোমার জন্মদিন। তোমার মা-বাবাকে অসংখ্য ধন্যবাদ, তোমাকে এ পৃথিবীর আলো দেখানোর জন্য। পৃথিবীতে তোমার উপস্থিতির জন্য আমি আমার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারি না। বলতে চাই, তোমার সঙ্গে অন্তত হাজারো অলস সূর্যাস্ত দেখতে দেখতে আমি চা

পান করতে চাই। তিনি লেখেন, সকালে ঘুম থেকে উঠে তোমাকে আলিঙ্গন করতে চাই, আমাদের মধ্যরাতে পাগলামি, নির্বোধ অর্থহীন লেখা, সঙ্গে হাজারও কফি ডেট। এদিকে তোমার ছবিকে পছন্দ করেছে তা নিয়ে ঝগড়া করি, আর গ্রামাঞ্চলে উদ্দেশ্যহীনভাবে গাড়ি চালানোর সময় প্রিয় গান শোনা হয় আমাদের। সবশেষ চমক লিখেছেন, একসঙ্গে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করা, তোমার সঙ্গে অদ্ভুত খাবার রান্না করা। চাঁদের নিচে হাজারও রাত শুধু তোমার হাত ধরে থাকব। আমাদের মাথায় কিছুই নেই, শুধু আমরা দুজন এখানে এবং চিরকাল, আমি তোমার সঙ্গে এ জীবন উদযাপন করতে চাই প্রিয়। এই দিনটির জন্য অনেক অনেক শুভ প্রত্যাবর্তন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর