স্বরাষ্ট্রে যেন মধুর হাঁড়ি পদোন্নতিতে অনীহা এও-পিওদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৪

আরও খবর

১৭ই এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের এক স্মৃতি বিজড়িত দিন

আওয়ামী লীগ নেতাদের মুক্তিতে প্রথম আলোর জোরালো অবস্থান

অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে জুলাই-আগস্টে ঢাকায় হত্যাকাণ্ড বাড়ানোর নির্দেশ দেয় কে?

সেনা জেনারেলদের গভীর রাতের বৈঠকই শেখ হাসিনার সরকারের ভাগ্য নির্ধারণ করে দেয়

ইউনূস আমলে এলএনজি ক্রয়ে দুর্নীতি ৮৫৫ মিলিয়ন ডলার; জুন পর্যন্ত এলএনজি-সার কিনতে দরকার অতিরিক্ত ২.৬১ বিলিয়ন ডলার

মুজিবনগর দিবসে কোনো কর্মসূচি রাখেনি বিএনপির সরকার;স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা

আস্থাহীনতার চাপেই আর্থিক খাত: ব্যাংক পুনর্গঠন ও পুঁজিবাজারে অস্থিরতার দ্বৈত সংকট

স্বরাষ্ট্রে যেন মধুর হাঁড়ি পদোন্নতিতে অনীহা এও-পিওদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৪ |
অন্য মন্ত্রণালয়ের চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরির সুযোগ-সুবিধা যেমন বেশি, একই সঙ্গে এখানে অসদুপায় অবলম্বনের সুযোগও বেশি। তাই ‘সুবিধায়’ ডুবে এখানকার এও-পিওদের চাকরি জীবনের কাক্সিক্ষত পদোন্নতিতেও অনীহা। কোনো কোনো কর্মকর্তা পদোন্নতির মাধ্যমে সম্মান ও বেতন বৃদ্ধির চেয়ে এ মন্ত্রণালয়ে চাকরি করাটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন। তাদের উদ্দেশ্য মহৎ নয় বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা। ওই কর্মকর্তারা বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করা এতোটাই লোভনীয় হয়ে উঠেছে যে পদোন্নতি নিতে চান না প্রশাসনিক কর্মকর্তা (এও) ও ব্যক্তিগত কর্মকর্তারা (পিও)। এমনকি সহকারী সচিব (ক্যাডারবহির্ভূত) পদে পদোন্নতি না দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের দ্বিতীয় শ্রেণির (দশম গ্রেড) এও-পিওরা লিখিতভাবে আবেদন জানিয়েছেন।

পদোন্নতি না নিলে নিচের তৃতীয় (১৩ থেকে ১৬ গ্রেড) ও চতুর্থ শ্রেণির (১৭ থেকে ২০ গ্রেড) কর্মচারীদের পদোন্নতির পথ বন্ধ হয়ে যায়, তাই পদোন্নতি না নেয়ার বিষয়টিকে ‘গ্রহণযোগ্য নয়’ বলে অনুশাসন দিয়েছেন সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব। এ তালিকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বাইরেও জননিরাপত্তা বিভাগে কর্মরত বেশকয়েকজন প্রশাসনিক কর্মকর্তা (এও) ও ব্যক্তিগত কর্মকর্তারা (পিও) রয়েছে। এদের মধ্যে দুই জন মহিলা কর্মকর্তাও রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব (পরিকল্পনা অধিশাখা) ফরিদ আহমেদ সাংবাদিকদের বলেন, পদোন্নতির যোগ্যতা থাকার পরও পদোন্নতি নেবেন না বলে প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তারা আমাদের কাছে আবেদন দিয়েছেন। কিন্তু তারা পদোন্নতি না নিলে তাদের নিচে যারা পদোন্নতি

প্রত্যাশী আছেন তারা বঞ্চিত হবেন। অন্যদিকে নিচে যারা রয়েছেন তারাও একটি আবেদন দিয়েছেন যেন তাদের পদোন্নতি নিশ্চিত করা হয়। এ অবস্থায় সচিব সিদ্ধান্ত দিয়েছেন যে, পদোন্নতি নিতে হবে। পদোন্নতি নেবেন না বলে তারা যেটা বলেছেন সেটা গ্রহণযোগ্য নয়। এ বিষয়টি আমরা তাদের জানিয়ে দিয়েছি। পরবর্তী সময়ে এটাই অনুসরণ করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এও-পিওরা পদোন্নতি নেবেন না বলে আবেদন দেন। এরপর গত ৯ সেপ্টেম্বর সুরক্ষা সেবা বিভাগে কর্মরত ১৭ জন তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারী তাদের বিরোধিতা করে পদোন্নতি নিশ্চিতে সিনিয়র সচিবের কাছে আরেকটি আবেদন দেন। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি পদোন্নতি না নেয়ার বিষয়ে একটি অনুশাসন দেয় সুরক্ষা সেবা বিভাগ। সেখানে বলা

হয়, সুরক্ষা সেবা বিভাগে কর্মরত কিছুসংখ্যক প্রশাসনিক কর্মকর্তা/ব্যক্তিগত কর্মকর্তা ফিডার পদধারী (পদোন্নতির আগের পদ) হিসেবে সহকারী সচিব পদে পদোন্নতির জন্য নাম আসা সত্ত্বেও পদোন্নতি গ্রহণ করবেন না বলে আবেদন দাখিল করেন। সহকারী সচিব পদে তাদের পদোন্নতি গ্রহণ না করার কারণে প্রশাসনিক কর্মকর্তা/ব্যক্তিগত কর্মকর্তা পদে পদোন্নতির জন্য ফিডার পদধারী হিসেবে সুরক্ষা সেবা বিভাগে কর্মরত সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর/কম্পিউটার অপারেটর/অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকদের পদোন্নতি প্রাপ্তির সুযোগ সংকুচিত হচ্ছে। অনুশাসনে আরো বলা হয়, এ পদধারীদের মধ্যে অনেক কর্মচারী পদোন্নতিযোগ্য হওয়া সত্ত্বেও পদ খালি না থাকায় তারা প্রশাসনিক কর্মকর্তা/ব্যক্তিগত কর্মকর্তা পদে পদোন্নতি পাচ্ছেন না। এ পরিপ্রেক্ষিতে ফিডার পদধারী হিসেবে পদোন্নতিযোগ্য সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর/কম্পিউটার অপারেটর/অফিস সহকারী কাম-কম্পিউটার

মুদ্রাক্ষরিকদের মধ্যে হতাশার সৃষ্টি ও কর্মস্পৃহা বিনষ্ট হচ্ছে বলে তারা আবেদন করেছেন এবং এ বিষয়ে তারা ন্যায়সঙ্গত বিচার প্রত্যাশা করেছেন। এ অবস্থায় সচিবালয়ে কর্মরত কর্মচারীদের পদোন্নতির ধারা গতিশীল এবং দাপ্তরিক কার্যক্রমে অনুকূল পরিবেশ বজায় রাখতে পদোন্নতিযোগ্য কর্মচারীদের ‘পদোন্নতি না নেয়ার আবেদন গ্রহণযোগ্য নয়’ বলে অনুশাসন জারি করা হলো। এ অনুশাসন সুরক্ষা সেবা বিভাগের সব কর্মচারীর (প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা) জন্য প্রযোজ্য হবে বলেও সেখানে উল্লেখ করা হয়। সংশ্লিষ্টরা জানান, এও-পিওদের পদোন্নতি হলে সহকারী সচিব হিসেবে অন্য মন্ত্রণালয়ে তাদের পদায়ন হবে। হয়তো কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পদায়ন হতে পারে। ভালো মন্ত্রণালয়ে পদায়ন হলেও ভালো ডেস্ক নাও পেতে পারেন। এমন আশঙ্কা রয়েছে অনেকের মধ্যে।

তাই তারা পদোন্নতি নিতে চান না। পদোন্নতির যোগ্যতা থাকার পরও পদোন্নতি নেবেন না বলে প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তারা আমাদের কাছে আবেদন দিয়েছেন। কিন্তু তারা পদোন্নতি না নিলে তাদের নিচে যারা পদোন্নতি প্রত্যাশী আছেন তারা বঞ্চিত হবেন। অন্যদিকে নিচে যারা রয়েছেন তারাও একটি আবেদন দিয়েছেন যেন তাদের পদোন্নতি নিশ্চিত করা হয়। এছাড়া এ মন্ত্রণালয় থেকে অফিস সহায়ক থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের বিদেশে পোস্টিংয়ের সুযোগ রয়েছে। নিয়ম অনুযায়ী তারা চাকরি জীবনে দু’বার বিদেশে পোস্টিং পেতে পারেন। একবার বিদেশে পোস্টিং হওয়ার চার/পাঁচ বছর পর আবার যেতে পারেন। প্রতিবার তারা বিদেশে পোস্টিংয়ে চার বছর থাকতে পারেন। এটা বেশ লোভনীয়। সহকারী

সচিব পদে পদোন্নতি পেলে তো তাকে অন্য দপ্তরে চলে যেতে হবে। এমনটা জানান এও-পিওরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, কেউ যদি পদোন্নতি না নেন তাহলে তার পদটি খালি হয় না। এতে তার পেছনে যিনি আছেন, তার পদোন্নতি আটকে যায়। আমাদের পদগুলো তো সীমিত। একজনের ইচ্ছা হলো পদোন্নতি নেবেন না, এটা তার অধিকার আছে, কিন্তু তিনি তো আরেকজনের অধিকার নষ্ট করছেন। আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি, আমরা যে কয়টা জিনিসের জন্য চাকরি করি এর মধ্যে পদোন্নতি একটা বিষয়। এটা আমার এক ধরনের স্বীকৃতি। এতে আমার বেতন বাড়বে, পদমর্যাদা বাড়বে, আমি মানসিক শান্তি পাবো। কিন্তু কী এমন থাকবে যে কেউ পদোন্নতি নিতে চাইবে না! নিশ্চয়ই সেখানে অন্য রকম কিছু আছে। আমরা তো সেটাকে উৎসাহিত করতে পারি না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
17 April: Mujibnagar Day — A Defining Moment in Bangladesh’s Liberation Struggle ১৭ই এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের এক স্মৃতি বিজড়িত দিন জাতীয় দলের অধিনায়কদের জন্য বিসিবির প্রিভিলেজ কার্ড আওয়ামী লীগ নেতাদের মুক্তিতে প্রথম আলোর জোরালো অবস্থান দিনে ৭-১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, শহরের চেয়ে গ্রামে সংকট তীব্রতর ১৭ এপ্রিল-বাংলাদেশের নূতন সূর্যোদয় বরিশাল নগরের প্রাণকেন্দ্রে ছাত্রলীগের ঝটিকা মিছিল অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে জুলাই-আগস্টে ঢাকায় হত্যাকাণ্ড বাড়ানোর নির্দেশ দেয় কে? জামায়াত জোট জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ; পিএস জনি আটক সশস্ত্র হামলায় ইউপিডিএফ নেতা ধর্মসিং চাকমা নিহত, ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ ২ বোন শিক্ষামন্ত্রীর পিএস সোহেলের দখলে শিক্ষা প্রশাসনের তিন গুরুত্বপূর্ণ পদ! সাকিবকে দেশে এনে অবসরে যেতে বাধ্য করতে চেয়েছিলো আসিফ মাহমুদ সেনা জেনারেলদের গভীর রাতের বৈঠকই শেখ হাসিনার সরকারের ভাগ্য নির্ধারণ করে দেয় ইউনূস আমলে এলএনজি ক্রয়ে দুর্নীতি ৮৫৫ মিলিয়ন ডলার; জুন পর্যন্ত এলএনজি-সার কিনতে দরকার অতিরিক্ত ২.৬১ বিলিয়ন ডলার মুজিবনগর দিবসে কোনো কর্মসূচি রাখেনি বিএনপির সরকার;স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ৬ লক্ষ কোটি টাকা রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্য: ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর চাপছে করের বোঝা আস্থাহীনতার চাপেই আর্থিক খাত: ব্যাংক পুনর্গঠন ও পুঁজিবাজারে অস্থিরতার দ্বৈত সংকট লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু, দক্ষিণে ফিরছে বাস্তুচ্যুত মানুষ জাতীয় দলের অধিনায়কদের জন্য বিসিবির প্রিভিলেজ কার্ড