স্ত্রীর শরীরে সিগারেটের ছ্যাঁকা, স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মে, ২০২৫

স্ত্রীর শরীরে সিগারেটের ছ্যাঁকা, স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মে, ২০২৫ |
বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া গ্রামের এক নারী তার স্বামীর বিরুদ্ধে সিগারেটের ছ্যাঁকা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ করেছেন। এ বিষয়ে বৃহস্পতিবার রাতে তিনি শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। জানা যায়, শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া গ্রামের আজিজুলের মেয়ে জান্নাতি বেগমের সঙ্গে প্রায় ৫ মাস আগে উপজেলার খানপুর ইউনিয়নের তালপুকুরিয়া গ্রামের আবু শাহিনের (৩২) বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে জান্নাতি শেরপুর পৌর শহরের উত্তরসাহাপাড়া মহল্লায় ভাড়া বাসায় থাকেন। জান্নাতি বেগমের অভিযোগের কথা শুনে বৃহস্পতিবার সন্ধ্যায় তার স্বামী আবু শাহিন শহরের ভাড়া বাসা থেকে তার স্ত্রীকে ডেকে নিয়ে তাকে খানপুর ইউনিয়নের শুবলি-চাঁনপুর গ্রামের একটি নির্জন সড়কে নিয়ে যায়। সেখানে আবু

শাহিন ও তার পরিবারের আরও দুই সদস্য মিলে জান্নাতির মুখ বেঁধে স্বামী জ্বলন্ত সিগারেট দিয়ে তার (জান্নাতি) ডান হাতে অন্তত ১৫টি ছ্যাঁকা দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে তার দুই বাহু ও বুকে আঘাত করে। একপর্যায়ে জান্নাতি দৌড়ে চাঁনপুর গ্রামের একটি দোকানের সামনে গিয়ে আশ্রয় নিলে স্থানীয় লোকজনের সহায়তায় তার বাবা আজিজুল শেখ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী বলেন, জান্নাতি বেগমকে বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর আজ শুক্রবার তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। জান্নাতি বেগমের পিতা আজিজুল শেখ বলেন, পাঁচ মাস

আগে জান্নাতি ও আবু শাহিনের বিয়ে হয়। তখন জামাতাকে ৫০ হাজার টাকা দিয়েছি। পরে তারা জানতে পারেন, শাহিন এর আগেও একবার বিয়ে করেছিল। এ কারণে তার মেয়ে স্বামীর সঙ্গে না থেকে শহরে ভাড়া বাসায় থাকতেন। এসব অভিযোগ অস্বীকার করে আবু শাহিন বলেন, জান্নাতির ওপর নির্যাতনের অভিযোগ মিথ্যা। এর মাধ্যমে তাদের পরিবারকে হয়রানি করা হচ্ছে। তিনি বর্তমানে শেরপুরের বাইরে রয়েছেন বলেও জানান। শেরপুর থানার এসআই তোফাজ্জল হোসেন বলেন, নির্যাতনের বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেয়েছেন। ওই অভিযোগের ভিত্তিতে তিনি প্রাথমিক তদন্ত শুরু করেছেন। সত্যতা নিশ্চিত হওয়ার পরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভৈরবে সাবেক মেয়রের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেফতার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, যেসব সুবিধা পাবে ব্যবহারকারীরা ক্যান্সার চিকিৎসায় সবচেয়ে বড় বিনিয়োগ কী? হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ ‘২০ বছর বনাম ৪ মাস’—ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পালটা জবাব হামে প্রাণ গেল আরও ৬ জনের, মৃত্যু ছাড়াল ৮০০ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল নিজেদের কি ভগবান ভাবেন? শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ অরিজিৎ সিং ‘ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের