স্ত্রীর নির্যাতনে অতীষ্ঠ স্বামীর আত্মহত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫

স্ত্রীর নির্যাতনে অতীষ্ঠ স্বামীর আত্মহত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ |
স্ত্রীর নির্যাতনে অতীষ্ঠ হয়ে আত্মহত্যা করেছেন এক স্বামী। আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে গেছেন তিনি। তার অভিযোগ, তার স্ত্রী তার মৃত্যু চেয়েছে। এমনকি স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগও তুলেছেন তিনি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকে। সোমবার (২৭ জানুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি বলছে, স্ত্রীর বিরুদ্ধে হয়রানি ও অত্যাচারের অভিযোগ করে ৪০ বছর বয়সী এক ব্যক্তি তার বাড়িতে আত্মহত্যা করে মারা গেছেন বলে পুলিশ সোমবার জানিয়েছে। গত রোববার কর্নাটকের হুব্বালির চামুণ্ডেশ্বরী নগরে এ ঘটনা ঘটে বলে তারা জানিয়েছেন। মৃত ওই ব্যক্তির নাম পেতারু গোল্লাপল্লী। তিনি একটি প্রাইভেট ফার্মে কাজ করতেন এবং আত্মহত্যা করার আগে স্ত্রীর বিরুদ্ধে

নির্যাতন ও হয়রানির অভিযোগ তুলে একটি নোট লিখে রেখে গেছেন তিনি। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই দম্পতি দুই বছর আগে বিয়ে করেন এবং তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। আর এরই জেরে বিয়ের তিন মাস পর তারা আলাদা থাকতে শুরু করেন। একপর্যায়ে তার স্ত্রী বিবাহবিচ্ছেদের জন্য মামলা করেন এবং ২০ লাখ রুপি দাবি করেন। সাংবাদিকদের সাথে আলাপকালে নিহতের ভাই এশাইয়া বলেন, রোববার হওয়ায় সেদিন সবাই গির্জায় গিয়েছিল এবং বিকেলে বাড়ি ফিরে সে তার ভাইকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তবে নোটে পেতারু তার মৃত্যুর জন্য তার স্ত্রীকে দায়ী করেন। সেখানে তিনি লিখেছেন, “বাবা, আমি দুঃখিত। আমার স্ত্রী আমাকে মেরে ফেলছে। সে আমার মৃত্যু চায়।” তার

ভাইয়ের মৃত্যুর জন্য ন্যায়বিচার চেয়ে এশাইয়া বলেন, পেতারু একটি প্রাইভেট ফার্মে কাজ করতেন, কিন্তু তিন মাস আগে সেই চাকরি হারান তিনি। তিনি আরও বলেন, “আমরা আমার ভাইয়ের মৃত্যুর বিচার চাই। ওই নারীকে গ্রেপ্তার করা উচিত। আমার ভাইকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে, সেভাবে কেউ যেন কষ্ট না পায়। তার বড় ভাইও তাকে মারধর করেছে এবং এ বিষয়ে একটি পুলিশ রিপোর্টও রয়েছে।” এদিকে ভিকটিমের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ১০৮ ধারায় (আত্মহত্যায় প্ররোচনা) ওই নারীর বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় আরও তদন্ত চলছে বলেও জানানো হয়েছে। পেতারুর বাবা ওবায়ার দাবি, বিচ্ছেদের জন্য তার পূত্রবধূ ২০ লাখ রুপি চেয়েছিলেন।

তার কথায়, “স্ত্রীর জন্যই আত্মহত্যা করেছে আমার ছেলে। চিঠিতে সে কথা লিখেছে। পুলিশ সেই চিঠি নিয়ে গেছে। ওর স্ত্রী ওকে ছেড়ে মায়ের কাছে চলে যায়। স্ত্রীর ভাই বিচ্ছেদের জন্য ২০ লাখ রুপি ভরণপোষণ দাবি করে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি টানা তৃতীয়বার স্পেন-ফ্রান্স মহারণ- কে এগিয়ে? শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের স্বপ্ন গুঁড়িয়ে সেমিফাইনালে স্পেন যেই মানবপাচার সিন্ডিকেট হোতার গ্রেফতার চেয়েছিল অন্তর্বর্তী সরকার, মালয়েশিয়া সফরে তার সাথেই সাক্ষাত করলেন তারেক রহমান যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪% নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে? ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার