স্ত্রীর ইচ্ছাপূরণে কোটি কোটি খরচে মান্নাতে বদল আনছেন শাহরুখ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪

স্ত্রীর ইচ্ছাপূরণে কোটি কোটি খরচে মান্নাতে বদল আনছেন শাহরুখ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ |
বলিউড বাদশা শাহরুখ খানেরর মান্নাত এ আসছে বিরাট বদল। এ বদল স্ত্রী গৌরীর ইচ্ছে পূরণেই করা হচ্ছে। ২০০১ সালে মুম্বাইয়ে বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের অভিজাত এলাকায় নিজেদের বাড়ি কিনেছিলেন শাহরুখ-গৌরী। এর নাম রেখেছিলেন মান্নাত। তারপর যত্নে ভালোবাসায় ধীরে ধীরে মনের মতো করে গৌরী সাজিয়েছেন তাদের মান্নাতকে। নানা দামি দ্রব্যে ঠাসা শাহরুখ-গৌরীর এই বাড়ি, পেয়েছে হেরিটেজের তকমাও। এবার সেই বাড়ি নিয়ে নতুন পরিকল্পনা শাহরুখ-পত্নীর। তবে এই রদবদলের জন্য প্রয়োজন নগর প্রশাসনের অনুমতি। সেই মতো কয়েকমাস আগে প্রশাসনের কাছে আবেদপত্র জমা দিয়েছিলেন তিনি। অবশেষে মিলল ছাড়পত্র। তারা জানিয়েছে, প্রিন্সিপাল সেক্রেটারি (পরিবেশ) প্রবীণ দারাদের নেতৃত্বাধীন কমিটি ১১ ডিসেম্বর গৌরী খানের আবেদন নিয়ে আলোচনা করেছেন। হিন্দুস্তান

টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, শাহরুখ খানের স্ত্রী গৌরী খান ৯ নভেম্বর মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটির (এমসিজেডএমএ) কাছে নিজেদের বাড়িতে আরও দুটি ফ্লোর যেন যোগ করতে পারেন, তার জন্য আবেদন জানিয়ে ছিলেন। কিন্তু এখন নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে এই দুটি ফ্লোর তৈরি করতে কত টাকা খরচ হবে? এটি তৈরি করতে খরচ হবে প্রায় ২৫ কোটি টাকা। ২৭ হাজার বর্গফুট জায়গা নিয়ে তৈরি মন্নতে রয়েছে ছয়টি ফ্লোর। গৌরী খানের আবেদন অনুসারে, খান পরিবার মন্নতে সপ্তম এবং অষ্টম তলা যোগ করতে চায়। জানলে অবাক হবেন মন্নত-এর আনুমানিক মূল্য প্রায় ২০০ কোটি টাকা। বাড়ির ভেতরে জেড পাথরের গণপতি, প্যারিস থেকে আনানো চার ফুট লম্বা

এক জোড়া কালো ফুলদানি, রাধাকৃষ্ণের বিশাল ভাস্কর্য-সহ আরও কিছু রয়েছে। তাছাড়াও শাহরুখ পরবর্তীকালে গৌরী জন্য একটি সিনেমা হলও তৈরি করিয়েছিলেন। এই হলে ৪২ জন দর্শক একসঙ্গে বসে ছবি দেখতে পারবেন। এই প্রেক্ষাগৃহের মূল দরজাতে সাজানো রয়েছে তিনটি হিন্দি ছবির বিশাল পোস্টারে। ছবিগুলি কী কী জানেন? এগুলি হলো ‘শোলে’, ‘রাম অউর শ্যাম’ এবং ‘মুঘল-এ-আজম’। এ ছাড়াও তাদের মান্নাতে রয়েছে একাধিক বেডরুম, বাগান। তাছাড়াও আছে ব্যক্তিগত কোয়ার্টার। আর এবার এই মান্নাতের সঙ্গে জুড়তে চলেছে আরও দু’টি তলা। এবার এই ছ’তলা মান্নাত হয়ে উঠবে আট তলা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল