স্টেডিয়ামে পানির বোতল নিয়ে ঢুকতে পারবেন না দর্শকরা, ফিফার নতুন নিয়মে বিতর্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুন, ২০২৬

স্টেডিয়ামে পানির বোতল নিয়ে ঢুকতে পারবেন না দর্শকরা, ফিফার নতুন নিয়মে বিতর্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৬ |
বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। এর মধ্যেই স্টেডিয়ামে প্রবেশের নিয়মকানুন নিয়ে এক বিতর্কিত সিদ্ধান্ত নিল বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। এবার খেলা দেখতে আসার সময় দর্শকরা স্টেডিয়ামের ভেতরে কোনো ধরনের পানির বোতল সঙ্গে নিয়ে ঢুকতে পারবেন না। ফিফার শেষ মুহূর্তের এই নাটকীয় সিদ্ধান্তের কারণে তৃষ্ণার্ত সমর্থকদের এখন স্টেডিয়ামের ভেতর থেকেই চড়া দামে বোতলজাত পানি কিনে খেতে হবে। বুধবার আমেরিকার প্রভাবশালী ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। অথচ গত মাসেও ফিফার অফিশিয়াল আচরণবিধিতে স্পষ্ট বলা ছিল, দর্শকরা চাইলে সর্বোচ্চ ১ লিটার ধারণক্ষমতার যেকোনো খালি ও স্বচ্ছ প্লাস্টিকের বোতল নিজেদের সঙ্গে স্টেডিয়ামে নিয়ে যেতে পারবেন।

কিন্তু বুধবার ‘দ্য অ্যাথলেটিক’ জানায়, আগের সেই নিয়ম পুরোপুরি বদলে দিয়ে পানির বোতল বহনের ওপর সরাসরি নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা। নতুন নির্দেশনায় বলা হয়েছে, ‘কোনো ধরনের পানির বোতলই স্টেডিয়ামের ভেতরে আনা যাবে না।’ এই বিষয়ে বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক বিবৃতিতে ফিফার একজন মুখপাত্র জানান, মূলত নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বিশ্বকাপের বেশ কিছু ভেন্যুতে আগে থেকেই বোতল নিয়ে ঢোকার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। বিবৃতিতে ফিফা জানায়, ‘খেলোয়াড়, রেফারি, সমর্থক, স্বেচ্ছাসেবী এবং স্টাফসহ সবার স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় ফিফা প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ধরনের ঝুঁকি বা দুর্ঘটনা এড়াতেই বোতল নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত। বেশ কিছু স্টেডিয়ামে আগে থেকেই নিরাপত্তার

কারণে বাইরের বোতল নেওয়া নিষেধ, ফিফা কেবল সেই নিয়মটিই এবার টুর্নামেন্টের সব স্টেডিয়ামের জন্য কার্যকর করছে।’ অবশ্য ফিফা আরও জানিয়েছে, স্টেডিয়াম চত্বরে দর্শকদের জন্য পানির স্প্রে, ফ্যান, হাইড্রেশন স্টেশন এবং কুলিং টেন্টের ব্যবস্থা থাকবে। এছাড়া স্টেডিয়ামের ভেতরে যে বোতলজাত পানি বিক্রি করা হবে, তার দাম অন্যান্য সাধারণ অনুষ্ঠানের মতোই রাখা হবে বলে তারা আশ্বস্ত করেছে। তবে ফিফার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করছেন বিশেষজ্ঞরা। কারণ, এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে আমেরিকা, কানাডা ও মেক্সিকো। এই সময়ে তীব্র গরমের মধ্যে খোলা স্টেডিয়ামে খেলা দেখতে এসে দর্শকরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন বলে তারা সতর্ক করেছেন। গত মাসে ‘ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন’ নামের একটি গবেষণা সংস্থার প্রতিবেদনে

বলা হয়েছিল, এবারের বিশ্বকাপের ১০৪টি ম্যাচের মধ্যে অন্তত ২৬টি ম্যাচ এমন আবহাওয়ায় অনুষ্ঠিত হবে, যেখানে তাপমাত্রা ও আর্দ্রতার পারদ স্বাভাবিকের চেয়ে অনেক উঁচুতে থাকবে। এর আগে গত বছর আমেরিকায় অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপেও তীব্র গরমে দর্শকরা প্রচণ্ড ভোগান্তির শিকার হয়েছিলেন। সেখানেও স্টেডিয়ামে পানির বোতল নিয়ে ঢোকার ওপর একই ধরনের নিষেধাজ্ঞা ছিল, যা নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এবার মূল বিশ্বকাপেও একই নিয়মের পুনরাবৃত্তি ঘটায় নতুন করে বিতর্ক দানা বাঁধছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট