স্টলে তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে বিশৃঙ্খলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫

স্টলে তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে বিশৃঙ্খলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ |
অমর একুশে বইমেলায় সোমবার সব্যসাচী নামে একটি স্টলে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বই রাখাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা যায়। এ সময় প্রকাশনীর স্টলটিতে একদল যুবক হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে মেলার ১২৮ নম্বর স্টলটি বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিন সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। স্টলটির সামনে শত শত যুবক ও উৎসুক জনতা জড়ো হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সব্যসাচী প্রকাশনীর স্টলে কেন তসলিমার বই রাখা হয়েছে-একদল যুবক গিয়ে এর কারণ জানতে চান। এ সময় স্টলের মালিক তাদের কোনো কথা না বলে উলটো ‘জয় বাংলা মুক্তিপাক, মৌলবাদ নিপাত যাক’ স্লোগান দেন। সেই সঙ্গে

কয়েকজনকে মারধরও করা হয়। পরে এ খবর ছড়িয়ে পড়লে অন্য যুবকরা সেই স্টলে গিয়ে হামলা চালায়। এ ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যান রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। তিনি উপস্থিত সবার উদ্দেশে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে আমরা থানায় নিয়ে যাব। আমরা সবাই চাইব, এ ঘটনায় যেন কোনো কালিমালেপন না হয়। একুশের বইমেলা আমাদের সবার প্রাণের মেলা। এ সময় সেখানে থাকা যুবকরা বলেন, আমাদের পুলিশের কাছে দাবি ছিল, যে ব্যক্তি হামলা করেছে, তাকে আটক করা। তারা তা করেছেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চিকিৎসক ধীপ্রা হত্যা: প্রভাবশালীদের ইয়ার্কি ও চাপে মানসিক নির্যাতন ও স্বজনদের অবহেলায় মৃত্যুর মামলা প্রত্যাহার কোনোভাবেই খাড়া হচ্ছে না শেয়ারবাজার: ফের মন্দা, কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর আয় বাড়ছে না, ক্রমশ বেড়ে চলেছে জীবনযাত্রার ব্যয় ১৫ দিনের সংকটের পর একদিনের স্বস্তি, আবার গ্যাস নেই! বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো বিএসইসির ১৭ কর্মকর্তাকে গ্যাস সংকটে নারায়ণগঞ্জ ও নরসিংদীর কারখানা বন্ধ: কর্মহীন শ্রমিকেরা, বিপাকে মালিকপক্ষ কারাগার থেকে পালানো জঙ্গি বন্দিদের তথ্য প্রকাশের পরেই আইজি প্রিজন প্রত্যাহার প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম চাঁদাবাজির কবলে সন্দ্বীপের নৌরুট: ঘাটে আটকা পড়ে চিকিৎসার অভাবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুজব: আসল সত্য কী? ১২ ঘণ্টার জন্য দীপু মনির প্যারোল অনুমতি, প্রশ্ন—‘কেন আগামীকাল, আজ নয় কেন?’ মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই দ্য ইস্টার্ন হেরাল্ড || শেখ হাসিনাই বাংলাদেশ গড়েছেন- যে অবদান কোনো আদালত মুছে দিতে পারবে না হাত-পা ম্যাসাজের জন্য কক্ষে ডেকে নিয়ে ছাত্রকে ধর্ষণ, কোরান হাফেজ আটক শেখ মুজিব ঠিক যতোটা “ফ্যাসিস্ট”: ভেদ না জেনে গোল বাধানো জহির রায়হানের অন্তর্ধান রহস্য পুলিশ লাইন্সের সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড করতে উগ্রবাদীদের হামলা, পুলিশি প্রতিরোধে আহত ২০ প্রবাসে থাকা দলীয় কর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে পদ গেল জামায়াত আমিরের রাশান দূতাবাস: রাশিয়া থেকে গম আমদানিতে আওয়ামী লীগের মন্ত্রীর দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন