সৌদিতে মুগ্ধতা ছড়াল ঢাকার ‘সাবা’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২৪

সৌদিতে মুগ্ধতা ছড়াল ঢাকার ‘সাবা’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২৪ |
টকটকে লাল শাড়ি পরে জেদ্দার ‘রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের’ চতুর্থ দিনে রেড কার্পেটে হাজির হয়েছেন ঢাকার শোবিজের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চোখে মুখে আনন্দের আভা আর গোলাপ ঠোটে প্রাণোচ্ছল হাসি দিয়ে উপস্থিত সবাইকে অভিবাদন জানান এই অভিনেত্রী। এ সময় ক্যামেরার ঝলক এসে পড়ে তার ওপর। হাসি ছড়িয়ে মেহজাবীন ছবি তোলার জন্য পোজ দেন। ছবি তোলার ফাঁকে মেহজাবীন জানিয়ে দেন, তিনি বাংলাদেশ থেকে এসেছেন। সৌদি আরবের বন্দর নগরী হিসেবে পরিচিত জেদ্দায় চলছে বিশ্ব চলচ্চিত্রের নতুন আকর্ষণীয় উৎসব ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। ১২ দিনব্যাপী এ উৎসব শুরু হয়েছে ৫ ডিসেম্বর। বিশ্ব সিনেমার এ মিলন মেলায় প্রদর্শিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাবা’। ৮ ডিসেম্বর

কালচারাল স্কয়ার অডিটোরিয়ামে প্রদর্শিত হয় সিনেমাটি। তার আগে রেড কার্পেটে আলো ছড়ান তিনি। ‘সাবার’ মূল ভূমিকায় আছেন মেহজাবীন চৌধুরী। এই সিনেমার মাধ্যমেই ঢাকার ছোট পর্দার এই অভিনেত্রীর সিনেমায় যাত্রা শুরু হয়। ‘সাবা’ মূলত মা-মেয়ের জটিল ও ইমোশনাল সম্পর্ক আর টানাপড়েনের গল্পে নির্মিত হয়েছে। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মাকসুদ হোসাইন। নির্মাতারও এটি প্রথম সিনেমা। সিনেমা প্রদর্শনে দর্শকদের প্রতিক্রিয়া দেখে আপ্লুত নির্মাতা বলেন, ‘সাবা’ নিয়ে আন্তর্জাতিক ফেস্টিভ্যাল গুলোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। এটা আমার জন্য দারুণ অভিজ্ঞতার। আজ আমার পেছনের সিটে বসে সিনেমাটি দেখেছেন হলিউড নির্মাতা স্পাইক লি। এটা আমার জন্য দারুণ আনন্দের। রেড সি থেকে নতুন এক অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরব। টরেন্টো, বুসানের পর ‘সাবা’

নিয়ে মরুর বুকে মেহজাবীন। এখানে তার সিনেমা দেখার পর দর্শকদের ভালো লাগায় মুগ্ধ হওয়ার পাশাপাশি মেহজাবীন জানালেন আগামীতে আরও ভালো ভালো চরিত্রে কাজের প্রতি নিজকে নিয়োজিত করবেন তিনি। ‘সাবা’ প্রদর্শনী শেষে মঞ্চে উঠেন সিনেমাটির নির্মাতা মাকসুদুর রহমান। তিনি জানান, সাবা সিনেমাটি তারই পরিবারের বাস্তব ঘটনা। একই সঙ্গে বাংলাদেশের সিনেমা নিয়ে ‘রেড সির’ মতো উৎসবে প্রতিনিধিত্ব করতে পেরে তিনিও গর্বিত। মাকসুদ বলেন, এই সিনেমা আমার প্রথম ফিচার ফিল্ম। সিনেমাটি নিয়ে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল গুলোয় ঘুরছি। বড় বড় মানুষরা সিনেমাটি দেখে প্রশংসা করছেন এটা আমার জন্য বড় প্রাপ্তির। ২০১৯ সালে প্রথম বসেছিল ‘রেড সি’ উৎসবের প্রথম আসর। ‘দ্য নিউ হোম অব ফিল্ম’

স্লোগানে এবার উৎসবের চতুর্থ আসর। এ আসরে ৮৫টি দেশের ৪৯ ভাষার ১২২টি সিনেমা প্রদর্শন করা হচ্ছে। জানা গেছে, বিশ্ব সিনেমাকে সৌদি আরবমুখী করতে এবং আরবের সিনেমাকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে এ ধরনের উৎসব ব্যাপক ভূমিকা রাখবে। এ লক্ষ্য নিয়েই আগামী দিনে আরও বড় আকারে উৎসব আয়োজনে বদ্ধপরিকর রেড সি কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল