সেবার মান, ইন্টারনেটের ধীরগতি ও ভ্যাস নিয়ে অভিযোগ বেশি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ August, ২০২৬

সেবার মান, ইন্টারনেটের ধীরগতি ও ভ্যাস নিয়ে অভিযোগ বেশি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ August, ২০২৬ |
দেশের মোবাইল অপারেটরগুলোর সেবার মান নিয়ে গ্রাহকদের অভিযোগের পাহাড় জমেছে। বিগত সাড়ে পাঁচ বছরে চারটি মোবাইল অপারেটরের বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কাছে ৬৬ হাজারের বেশি অভিযোগ এসেছে। অপারেটরদের বিরুদ্ধে সেবার মান, ইন্টারনেটের ধীরগতি এবং অনিচ্ছাকৃত ভ্যালু অ্যাডেড সার্ভিস চালু হয়ে যাওয়া নিয়ে অভিযোগ বেশি। অপারেটরদের বিরুদ্ধে নানা অভিযোগের সমাধান এবং গ্রাহকদের পরামর্শ নিতে বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় গণশুনানি শুরু করেছে বিটিআরসি। বিটিআরসি জানায়, ২০১১ সালের জানুয়ারি থেকে চলতি ২০২৬ সালের জুন পর্যন্ত গত সাড়ে পাঁচ বছরে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের বিরুদ্ধে মোট ৬৬ হাজার ৭০৫টি অভিযোগ জমা পড়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, অভিযোগের তালিকায় শীর্ষে রয়েছে রবি এবং সবচেয়ে কম অভিযোগ জমা

পড়েছে বাংলালিংকের বিরুদ্ধে। অপারেটর ভিত্তিক অভিযোগের পরিসংখ্যান বিটিআরসি’র তথ্য অনুযায়ী, নির্ধারিত এই সময়ে চার অপারেটরের মধ্যে রবির বিরুদ্ধে অভিযোগের সংখ্যা ২৪ হাজার ৮৭৪টি। গ্রামীণফোনের বিরুদ্ধে ২১ হাজার ৫২৬টি, টেলিটকের বিরুদ্ধে ১১ হাজার ৫৯৪টি এবং বাংলালিংকের বিরুদ্ধে অভিযোগ ৮ হাজার ৭১১টি। ১২ ক্যাটাগরির মধ্যে বেশি অভিযোগ সেবার মান, ইন্টারনেটের গতি, ভ্যালু অ্যাডেড সার্ভিস নিয়ে গ্রাহকরা সাধারণত ১২টি নির্দিষ্ট ক্যাটাগরিতে তাদের অভিযোগগুলো দাখিল করেছেন। ক্যাটাগরিগুলো হলো: সেবার মান, ইন্টারনেটের গতি, ভ্যালু অ্যাডেড সার্ভিস বা ভ্যাস, এমএনপি, রিচার্জ বা বিলিং সমস্যা, সিম রেজিস্ট্রেশন, ট্যারিফ বা কলরেট সংক্রান্ত অভিযোগ, সিমের মালিকানা সংক্রান্ত, লাইসেন্স ইস্যু, এমএফএস বা মোবাইল ব্যাংকিং, প্রতারণামূলক কার্যক্রম এবং কুইজ, পুরস্কার বা অ্যাওয়ার্ড সংক্রান্ত সমস্যা। বিপুল

সংখ্যক অভিযোগের মধ্যে তিনটি বিষয়ে গ্রাহকরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছেন। এগুলো হলো—সেবার মান, ইন্টারনেটের ধীরগতি এবং অনিচ্ছাকৃত ভ্যালু অ্যাডেড সার্ভিস চালু হয়ে যাওয়া। অভিযোগ নিষ্পত্তি চিত্র অভিযোগের সংখ্যা বেশি হলেও অপারেটরগুলোর পক্ষ থেকে তা নিষ্পত্তির হার বেশ ইতিবাচক। তথ্য অনুযায়ী, রবির বিরুদ্ধে ২৪ হাজার ৮৭৪টি অভিযোগের মধ্যে ২৪ হাজার ৮৩৯টি সমাধান করেছে। গ্রামীণফোনের বিরুদ্ধে ২১ হাজার ৫২৬টি অভিযোগের মধ্যে ২০ হাজার ৮৯৫টি নিষ্পত্তি করেছে। টেলিটক ১১ হাজার ৫৯৪টি অভিযোগের মধ্যে ১১ হাজার ৪৪৭টি সমাধান করেছে। বাংলালিংক ৮ হাজার ৭১১টি অভিযোগের মধ্যে ৮ হাজার ৬৭৫টি নিষ্পত্তি করেছে। পরিসংখ্যান বলছে, অভিযোগ গ্রহণের পাশাপাশি গ্রাহক সেবা নিশ্চিত করতে অপারেটরগুলো দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে, তবে

সেবার মান ও ইন্টারনেটের গতি নিয়ে গ্রাহক অসন্তোষ এখনো কাটেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্যখাতে ৩ হাজার কোটি টাকার ‘বিশেষ’ প্রকল্প: ভ্রমণ-গাড়ি ক্রয় হাজার কোটির, পরামর্শকের পকেটে ৩২২ কোটি! তৃতীয় দফায় বাড়ল থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা ‘লামিনই সেরা’, নিকো উইলিয়ামসের প্রশংসা রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা দোষী সাব্যস্ত হওয়ার পর ম্যানসিটি বলল, ‘এটা প্রিমিয়ার লিগের ষড়যন্ত্র’ সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের এ যেন আরেক জুলাইঃ ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র মিরপুর-১০, পুলিশের উপর হামলা-গাড়িতে আগুন বেলুচিস্তানে বিদ্রোহী নারী যোদ্ধা ইউনিটের প্রথম সশস্ত্র অভিযান, ৯ পাকিস্তানি সেনা নিহতের দাবি বিএলএফের সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে স্বেচ্ছাসেবক দলের চাঁদাবাজির কোন্দল: অন্ধ সবজি বিক্রেতার কিশোর পুত্রকে ভাতের টেবিল থেকে ডেকে নিয়ে হত্যা তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না” গ্রেপ্তার আর মব আতংকের মাঝেই শেখ হাসিনার জন্মদিন পালনঃ কেক কাটা হয়েছে ঘরের ভেতরে, গোপনে আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা রাফিনহা ও ভিনিসিউসের গোল: অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ব্রাজিল মাত্র ১১ বছরেই কনিষ্ঠতম নারী গ্র্যান্ডমাস্টার বোধনা “অসমাপ্ত আত্মজীবনী” বিক্রিতে বাধার প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রায় ৩০০ বইয়ের পিডিএফ উন্মুক্ত করলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা ২৫টি বোয়িংয়ের পর এবার ১০টি এয়ারবাস: এত বিমান দিয়ে কী করবে বাংলাদেশ, দাম মেটাবে কীভাবে?