সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ইউএস ইন্দো-প্যাসিফিক প্রতিনিধি দল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪

সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ইউএস ইন্দো-প্যাসিফিক প্রতিনিধি দল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪ |
বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোশুয়া এম রুডের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সেনাসদরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য লেফটেন্যান্ট জেনারেল জোশুয়া এম, রুড, ডেপুটি কমান্ডার, ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডকে ধন্যবাদ জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমির খানের তৃতীয় বিয়ে, অতিথি হচ্ছেন কারা? প্রাইভেসি ঝুঁকিতে মেটার নতুন উদ্যোগ কারখানা থেকে বিশ্বকাপ, হার না মানা এক ‘সুপার সাব’ উনদাভ রাফিনিয়ার পজিশনে কাকে পছন্দ আনচেলত্তির? জার্মানির ফুটবলীয় সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন আইভরিকোস্ট কোচের কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে