সেই সিঁথি এখন আসিফের গানে মডেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪

সেই সিঁথি এখন আসিফের গানে মডেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪ |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সামাজিক মাধ্যমে আলোচিত হন ফারজানা সিঁথি নামের এক তরুণী। প্রথমে আন্দোলন চলাকালে পুলিশ কর্মকর্তাদের সামনে দৃপ্ত কণ্ঠে প্রতিবাদ জানিয়ে নেটিজেনদের নজর কাড়েন। তবে সরকার পতনের পর আগস্টের মাঝামাঝি সময়ে এক সেনা কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে ব্যাপক সমালোচিত হন সিঁথি। তার দুর্ব্যবহারের মুখে ধৈর্য এবং পেশাদারিত্বের পরিচয় দিয়ে তখন পুরস্কৃত হয়েছিলেন সেই সেনা কর্মকর্তা। এবার জানা গেল, জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের গানের ভিডিওচিত্রে মডেল হিসেবে দেখা যাবে তাকে। বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আসিফ। যেখানে তার পাশে দেখা মিলেছে সিঁথি ও শেখ সাদীর। ভিডিওচিত্রে সিঁথির সঙ্গে সাদীকেও দেখা যাবে। আসিফ আকবরের সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের

নিকিতা গান্ধী। নতুন গান প্রসঙ্গে আসিফ আকবর বলেছেন, ‘মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রয় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন। গানটি প্রথমে বাংলা, পরে হিন্দি- দুই ভার্সনেই রিলিজ হবে।গানের রেকর্ডিং হয়েছে আরো পাঁচ মাস আগে। এখন শুরু হবে গানের শুটিং।’ তিনি আরও বলেন, ‘নিটোল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেন-জি কন্যা ফারজানা সিঁথি ও তরুণ সংগীতশিল্পী শেখ সাদীকে। গানের শুটিং হবে শালদহ ইকো রিসোর্ট, গাজীপুরে। ভিডিও পরিচালনা করবেন স্নেহের সৌমিত্র ঘোষ ইমন।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী ঢাকার আদালতপাড়ায় ভাড়ায় মেলে আসামি রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১ চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গনা যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও দেশে স্বর্ণের দামে পতন ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?