সৃজিতের কথিত প্রেমিকা কে এই সুস্মিতা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫

সৃজিতের কথিত প্রেমিকা কে এই সুস্মিতা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫ |
টলিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন আবারও খবরে। সাম্প্রতিক সময় ধরে একটি নাম ঘুরে ফিরে আসছে—সুস্মিতা চট্টোপাধ্যায়। গুঞ্জন উঠেছে, সৃজিতের সঙ্গে তার ‘বিশেষ সম্পর্ক’ রয়েছে। তবে কে এই সুস্মিতা? কী তার পরিচয়? সত্যিই কি এই সম্পর্ক প্রেমের? না কি শুধুই বন্ধুত্ব? সুস্মিতা চট্টোপাধ্যায় টলিউডের নবীন অভিনেত্রী। তার সিনেমা ক্যারিয়ারের শুরু হয়েছিল ‘প্রেমটেম’ সিনেমার মাধ্যমে। এরপর আরও কয়েকটি ছবিতে অভিনয় করে ধীরে ধীরে আলোচনায় আসেন। তিনি অভিনয় করেছেন বাণিজ্যিক ও কনটেন্টভিত্তিক ছবিতে। নিজের পরিশ্রমে জায়গা তৈরি করতে চাচ্ছেন ইন্ডাস্ট্রিতে। এই সময়ের এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, 'আমি এখনই প্রেম করছি না। কাজটাই আমার ফোকাস।' গুজবের সূত্রপাত 'লহ গৌরাঙ্গের নাম রে' সিনেমার শুটিংয়ে পুরীতে সৃজিত ও সুস্মিতাকে

একসঙ্গে সময় কাটাতে দেখা যাওয়ার পর থেকে। সেখানে একটি সেলফি ভাইরাল হয়, যেখানে সৃজিত ও সুস্মিতা হাস্যোজ্জ্বল। এরপরই শুরু হয় আলোচনা—তাদের সম্পর্ক কি শুধুই প্রফেশনাল? যদিও সুস্মিতা একাধিক বার বলেছেন, 'একটা বন্ধুত্ব যদি আমাকে সমৃদ্ধ করে, সেটা লুকানোর কিছু নেই।' তবে তিনি এ-ও জানান, ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি প্রচার চান না। কিন্তু পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এখনও এই গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে সোশ্যাল মিডিয়ায় তার গতিবিধি, বিভিন্ন পার্টিতে একসঙ্গে উপস্থিতি, এবং ঘনিষ্ঠ কিছু সূত্রের দাবি—এই সম্পর্ক শুধুই বন্ধুত্বের গণ্ডি ছাড়িয়ে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল