সূচকের বড় পতনে বিপর্যস্ত শেয়ারবাজার, লেনদেন আবার নামল ৩০০ কোটির ঘরে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৫

সূচকের বড় পতনে বিপর্যস্ত শেয়ারবাজার, লেনদেন আবার নামল ৩০০ কোটির ঘরে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৫ |
টানা দরপতন ও লেনদেন খরার দুষ্টচক্র থেকে এখনও বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আবারও বড় পতন ঘটেছে সূচকে। বাজারে তালিকাভুক্ত বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমে যাওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট পড়ে নেমে এসেছে ৫ হাজার ৮৬ পয়েন্টে। একই সঙ্গে লেনদেনও কমে ফের ৩০০ কোটির ঘরে নেমে গেছে। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই ধারা লক্ষ্য করা গেছে। বাজারটিতে দাম কমেছে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের, ফলে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৬৩ পয়েন্টে। যদিও সেখানে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৭১ লাখ টাকায়, তবু বাজারে কোনো

ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি। এর আগে গত ২২শে অক্টোবর ডিএসইতে লেনদেন নেমেছিল ৩৫৫ কোটি টাকায়, যা চলতি বছরের ২৩শে জুনের পর সর্বনিম্ন। এরপর সামান্য উত্থানের পর মাত্র দুই কার্যদিবসের ব্যবধানে আবারও লেনদেন নেমে গেল ৩০০ কোটির ঘরে—যা পুঁজিবাজারে আস্থাহীনতার আরেকটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সোমবার দিনের শুরুতে ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর বাড়ার মাধ্যমে। শুরুতে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও ২০ মিনিট না যেতেই বাজার ঘুরে দাঁড়ায় ঋণাত্মক ধারায়। এরপর থেকে দিনভর চলে শেয়ার বিক্রির চাপ, ফলে সূচকের পতন অব্যাহত থাকে লেনদেনের শেষ পর্যন্ত। দিনশেষে ডিএসইতে ৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, বিপরীতে ২৬০টির কমেছে এবং ৫৫টির অপরিবর্তিত রয়েছে। ভালো কোম্পানি বা ১০

শতাংশের বেশি লভ্যাংশ প্রদানকারী ৪৩ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, অথচ ১৫০টির কমেছে। মাঝারি মানের কোম্পানির মধ্যে ২০টির বেড়েছে এবং ৫২টির কমেছে। আর বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপভুক্ত ৫৮টি প্রতিষ্ঠানের দাম কমেছে, বেড়েছে মাত্র ১৮টির। সূচকের পাশাপাশি লেনদেনেও বড় ধস নেমেছে। আগের কার্যদিবসে যেখানে লেনদেন হয়েছিল ৪৬১ কোটি ৫৫ লাখ টাকার, সোমবার তা কমে দাঁড়ায় ৩৯৪ কোটি ১৮ লাখ টাকায়—একদিনেই কমেছে ৬৭ কোটি ৩৭ লাখ টাকা। লেনদেনে শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন, যার শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৬২ লাখ টাকার। দ্বিতীয় স্থানে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ (১৫ কোটি ২০ লাখ) এবং তৃতীয় স্থানে আনোয়ার গ্যালভানাইজিং (১৪ কোটি ৭৩ লাখ টাকার)। এছাড়া

শীর্ষ দশে ছিল প্রগতি ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রবি, সিটি ব্যাংক, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং ব্র্যাক ব্যাংক। অন্য দুই সূচকের মধ্যে ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক কমেছে ১৭ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক কমেছে ১১ পয়েন্টে, যা বাজারে সামগ্রিক দুর্বলতারই প্রতিফলন। বাজার বিশ্লেষকদের মতে, টানা দরপতন, নিম্ন লেনদেন এবং বিনিয়োগকারীদের আস্থাহীনতার কারণে শেয়ারবাজার একপ্রকার স্থবির হয়ে পড়েছে। নতুন বিনিয়োগ না আসা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অনাগ্রহ ও বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাব—সব মিলিয়ে সূচকের বড় পতন এখন শেয়ারবাজারের নিয়মিত চিত্রে পরিণত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন পুঁজিবাজার বিশ্লেষক বলেন, “এই বাজারে এখন আস্থা সংকটই সবচেয়ে বড় সমস্যা। বিনিয়োগকারীরা বিশ্বাস

হারাচ্ছেন যে শেয়ারবাজারে স্থিতি বা স্বচ্ছতা রয়েছে। সূচক নামছে, লেনদেন কমছে—এটাই এখন বাস্তবতা।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার