সুমনার গাড়ি ঘিরে বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৫

সুমনার গাড়ি ঘিরে বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৫ |
টেলিভিশনের জনপ্রিয় কমেডি অভিনেত্রী সুমনা চক্রবর্তী, যিনি কপিল শর্মার শোতে অনস্ক্রিন স্ত্রী চরিত্রে সবচেয়ে বেশি পরিচিত, সম্প্রতি দক্ষিণ মুম্বাইয়ে মারাঠা কোটা আন্দোলনের সময় এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। ঘটনাটি ঘটে রোববার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে। কোলাবা থেকে কেল্লা যাওয়ার পথে হঠাৎই বিক্ষোভকারীদের ভিড়ে আটকে যায় সুমনার গাড়ি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সেই অভিজ্ঞতা শেয়ার করেছিলেন, যদিও পরে পোস্টটি মুছে দেন। অভিনেত্রীর বর্ণনা অনুযায়ী, প্রথমে কয়েকজন আন্দোলনকারী তার গাড়ির বনেটে ধাক্কা দেয়। এরপর হাসতে হাসতে গাড়ির সঙ্গে শরীর ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে কিছু লোক ‘জয় মহারাষ্ট্র’ স্লোগান দিতে দিতে গাড়ির জানালায় ধাক্কা মারতে থাকে। কিছুক্ষণ পর একই ঘটনার পুনরাবৃত্তি হয়। সুমনা জানান, দক্ষিণ

মুম্বাইয়ের পরিচিত রাস্তায় তিনি আগে কখনো এতটা অসুরক্ষিত বোধ করেননি। আশপাশে পুলিশ থাকলেও তারা কোনো উদ্যোগ নেয়নি, বরং অলসভাবে আড্ডা দিচ্ছিলেন। তার ভাষায় ‘সেদিন রাস্তাগুলো ভরে ছিল কলার খোসা, প্লাস্টিক বোতল আর নানা আবর্জনায়। নাগরিক অধিকারের সম্পূর্ণ উপহাস হয়েছে সেখানে।’ অভিনেত্রী আরও জানান, সঙ্গে একজন পুরুষ বন্ধু থাকায় খানিকটা সাহস পেয়েছিলেন। তবে একা হলে হয়তো পরিস্থিতি আরও ভয়ের হতো। শুরুতে তিনি ঘটনাটি মোবাইলে ধারণ করার চেষ্টা করলেও পরে বিরত থাকেন। ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় সুমনা লেখেন ‘যা ঘটেছে তা শান্তিপূর্ণ আন্দোলনের নামে প্রহসন। এমনটা চলতে থাকলে আইনশৃঙ্খলা কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়তে পারে। আমাদের নিজের শহরে নিরাপদ বোধ করার অধিকার আমাদের প্রাপ্য।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল