সিলেটে বড় ভাইকে খুন করে পলাতক ছোট ভাই, স্ত্রীর মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ February, ২০২৫

সিলেটে বড় ভাইকে খুন করে পলাতক ছোট ভাই, স্ত্রীর মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ February, ২০২৫ |
সিলেটের দক্ষিণ সুরমায় বড় ভাইকে খুন করে পলাতক ছোট ভাই। নিহত মো. খসরু মিয়া (৩০) দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ভরাউট গ্রামের মনফর আলীর ছেলে। এ ঘটনায় মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী। মঙ্গলবার দায়েরকৃত এ মামলায় আসামি করা হয়েছে নিহতের ছোট ভাই মো. কালাম ও তার স্ত্রীকে। জানা যায়, গত শনিবার রাতে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে ছোট ভাই কালাম ও বড় ভাই খসরু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় কালাম খসরু মিয়াকে আঘাত করলে তিনি মাথায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খসরু মিয়া চিকিৎসাধীন অবস্থায় গত রোববার দিবাগত রাত পৌনে ১টার

দিকে মারা যান। ঘটনার পরপরই কালাম ঢাকায় পালিয়ে যান। মামলার বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান