সিলিন্ডার বিস্ফোরণে নিহতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪

সিলিন্ডার বিস্ফোরণে নিহতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪ |
লক্ষ্মীপুরে গ্রীণ লিফ ফিলিং স্টেশন থেকে বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহতসহ আহত হওয়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সদর হাসপাতালে পরিদর্শন করে নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন জেলা প্রশাসক (ডিসি)। এ সময় নিহত ৩ জনের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হয়। আহতদের তালিকা করে তাদের চিকিৎসার ব্যায়ভার গ্রহণের আশ্বাস দেন ডিসি। ডিসি বলেন, বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ও আহতের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট প্রিয়াংকা দত্তকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে

অতিরিক্ত পুলিশ সুপার, ফায়ার সার্ভিস কর্মকর্তা, বাখরাবাদ গ্যাস বিভাগের কর্মকর্তা ও বিআরটিএ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। দ্রুত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করতে বলা হয়েছে। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ডিসির সঙ্গে ঘটনাস্থল লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট এলাকার গ্রীণ লিফ ফিলিং স্টেশন ও সদর হাসপাতাল পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ। প্রসঙ্গত, রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাত ২ টার দিকে রামগতি-লক্ষ্মীপুর-নোয়াখালী রুটের একটি বাস ফিলিং স্টেশন থেকে গ্যাস নেই। এরপর পরই বিকট গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ঘটনাস্থলেই

৩ জন মারা যান। এতে অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে কারো পা ও কারো হাত বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয়েছে অন্যরা। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ সন্দেহে চলমান এসএসসি পরীক্ষার্থী কিশোর কারাগারে, শিক্ষাজীবন ধ্বংসে পুলিশের প্রতি ক্ষোভ ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের ধর্ষণচেষ্টা: সালিশ-মীমাংসার নামে ধামাচাপার চেষ্টা যুবদল নেতাদের হামে সাড়ে ৫শ মায়ের কোল খালি, অথচ ইউনূসের হাহাকার সুদূর চীন নিয়ে! ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াতের দ্বন্দ্ব: ৪৬২৫টি হতদরিদ্র পরিবারের ভাগ্য অনিশ্চিত চসিক যেন ‘শাহাদাত এন্টারপ্রাইজ’: টেন্ডার ছাড়াই কোটি কোটি টাকার গরুর হাট বাটোয়ারা! দুই মন্ত্রণালয়ের টানাহেঁচড়ায় ধ্বংসের মুখে চট্টগ্রামের গুলিয়াখালী ম্যানগ্রোভ বন ধানমন্ডি ২৭ নম্বরে শিল্পী-জনতার সমাবেশ: ধর্ষণ ও শিশু হত্যার বিরুদ্ধে প্রতিবাদ বাজেট ২০২৬-২৭: একদিকে কালোটাকা সাদা করার সুযোগ, অন্যদিকে রেকর্ড পরিমাণ ঘাটতি রাস্তা থেকে ধরে ইটভাটায় নিয়ে পথশিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড বাসায় একা পেয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা কেমন হবে এই ৫ তারকার বিশ্বকাপ? ভারতে ‘আরশোলা জনতা’ কারা, জনপ্রিয়তার নেপথ্যে কী ঘুমধুম সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত ৩ কলকাতায় আকাশছোঁয়া ছাগল ও দুম্বার দাম, নেপথ্যে কী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু ভারতীয় তরুণের মুখে হরমুজে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বেঁচে ফেরার গল্প দুই সাংবাদিক গ্রেপ্তারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর ঢাকার রাস্তায় এআই ক্যামেরা, কতটা কাজে দিচ্ছে