সিনওয়ার হত্যাকাণ্ড হামাসের উপর কী প্রভাব ফেলবে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪

সিনওয়ার হত্যাকাণ্ড হামাসের উপর কী প্রভাব ফেলবে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪ |
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করেছে ইসরাইল। তবে হামাসের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের ব্যাপারে স্পষ্টভাবে এখনো কিছু জানানো হয়নি। গোষ্ঠীটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার বলেছেন, তাদের নেতাদের হত্যার মাধ্যমে ফিলিস্তিনি গোষ্ঠীটিকে নির্মূল করা যাবে না। হামাসের পলিটিক্যাল ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য বাসেম নাইম এএফপিকে এ কথা বলেন। তিনি বলেন, হামাস একটি স্বাধীনতা আন্দোলন, যার নেতৃত্বে রয়েছেন একদল স্বাধীনতা ও মর্যাদা প্রত্যাশী মানুষ। নাঈম বলেন, মনে হচ্ছে ইসরাইল বিশ্বাস করে আমাদের নেতাদের হত্যা করলে আমাদের আন্দোলন ও ফিলিস্তিনি জনগণের সংগ্রাম শেষ হয়ে যাবে। হামাস প্রতিবারই আরও শক্তিশালী এবং জনপ্রিয় হয়ে উঠেছে এবং এই নেতারা মুক্ত ফিলিস্তিনের দিকে

যাত্রা অব্যাহত রাখতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আইকন হয়ে উঠেছেন। একদিকে হামাস বলছে, নেতা হত্যার মাধ্যমে হামাসকে নির্মূল করা অসম্ভব। আরেকদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলছে, সিনওয়ারকে হত্যার মাধ্যমে ইসরাইলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধ নতুন মাত্রায় উত্তীর্ণ হলো। অর্থাৎ এবার ইসরাইলে আরও বড় হামলা চালাতে পারে হিজবুল্লাহ। প্রসঙ্গত, গত বছর ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলের হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস