ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
‘সাহসী’ দৃশ্যে অভিনয় করতে পেরে আপ্লুত শ্রাবন্তী
এই মুহূর্তে বেশ ব্যস্ত সময় পার করছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রায় একসঙ্গে দুটি সিনেমা মুক্তি। ‘আড়ি’ ও ‘আমার বস’। দুই সিনেমাতেই আকর্ষণের কেন্দ্রে রয়েছেন তিনি। বহু বছর পর ‘আড়ি’ ছবিতে আইটেম গানে নাচলেন শ্রাবন্তী।
ইতিমধ্যেই শ্রাবন্তীর ‘ডাকাত পড়েছে’ গানটি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। পাশপাশি ‘আমার বস’ ছবিতে শ্রাবন্তী ধরা দিলেন সাহসী এক চরিত্রে। অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় সিনেমাতে শ্রাবন্তীর খোলা পিঠে প্রেমের অন্তরঙ্গ মুহূর্তে কবিতা লিখছেন। তাকে পর্দায় এর আগে এমন সাহসী পদক্ষেপ করতে দেখা যায়নি। ইতোমধ্যেই সেই দৃশ্য নিয়ে শুরু হয়েছে ফিসফাস। নায়িকা অবশ্য আপ্লুত এমন একটা চরিত্র পেয়ে।
নিজের এই উপলব্ধি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে কথা বলেছেন শ্রাবন্তী।
আনন্দবাজারকে শ্রাবন্তী বলেন,
‘এমন একটা গান নিজের ক্যারিয়ারে পেয়ে আপ্লুত। শুধু তাই নয়, কাজটা করার সময় একফোঁটা অস্বস্তি হয়নি। আসলে পেশাদারদের দিয়ে পুরো কাজটা করা হয়। চুমু খেয়েই যে প্রেম নিবেদন হয় তা নয়, এভাবেও একটা প্রেমের মুহূর্ত বোনা যায়। তার জন্য শিবুদাদের গোটা টিমকে কুর্নিশ। তার ওপর জয় গোস্বামীর কবিতা, কী বলব আর’। একইভাবে ‘ডাকাত পড়েছে’ গানটি সাড়া তুলেছে বলে খুশি নায়িকা। যশ-নুসরাতের প্রযোজনায় ‘আড়ি’ সিনেমায় ব্যবহার করা হয়েছে এই আইটেম গান। শ্রাবন্তী বর্তমানে ‘বাবু সোনা’ নামের একটি সিনেমায় কাজ করছেন। অংশুমান প্রত্যুষের এই সিনেমায় তার বিপরীতে আছেন জিতু কমল। সেখানে চোরের চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী, সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরে। এছাড়া শুভ্রজিৎ মিত্রের পরিচালনায়
‘দেবী চৌধুরানী’ সিনেমায় মূল চরিত্রেও শ্রাবন্তী অভিনয় করেছেন।