সালমান শাহর মৃত্যুর দিন পাশের বাসাতেই ছিলেন দীপা খন্দকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৫

সালমান শাহর মৃত্যুর দিন পাশের বাসাতেই ছিলেন দীপা খন্দকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৫ |
বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পেরিয়ে গেলেও আজও সেই দিনটি স্মৃতিতে জীবিত বহু মানুষের কাছে। এবার সেই দিনের এক মর্মস্পর্শী স্মৃতি ভাগ করে নিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীপা জানান, সালমান শাহর মৃত্যুর দিন তিনি ছিলেন ঠিক তার পাশের বাসাতেই—রাজধানীর ইস্কাটন গার্ডেনে। দীপার ভাষায়, ‘সালমান শাহ যেদিন মারা যান, আমি কিন্তু তার পাশের বাসাতেই ছিলাম। মানে তখন ইস্কাটনেই থাকতাম।’ তিনি আরও বলেন, ‘আপনারা অনেকেই জানেন, আমি ১৯৯৪ সাল থেকে সালমান শাহর বাসার পাশেই ইস্কাটন গার্ডেনে থাকতাম। নায়কের মৃত্যুর খবর যখন সব জায়গায় ছড়িয়ে পড়ে, তখনই প্রথমবার জানতে পারি—আমার পাশের বাসায় ছিলেন এমন একজন সুপার

হিরো।’ দীপা খন্দকার ১৯৯৮ সালে একটি চায়ের বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে পা রাখেন। এরপর থেকে নিয়মিত অভিনয় করে আসছেন টেলিভিশন নাটকে। তবে সালমান শাহর মৃত্যুদিনের সেই ভয়াবহ সকাল এখনো যেন স্পষ্ট তার চোখে ভাসে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন প্লাজার নিজ ফ্ল্যাটে রহস্যজনকভাবে মারা যান নব্বইয়ের দশকের সর্বাধিক জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যু তখন আত্মহত্যা বলে দাবি করা হলেও, দীর্ঘ অনুসন্ধান শেষে মামলাটি এখন হত্যা মামলা হিসেবে আদালতে চলমান। এ মামলার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য আসামিরা হলেন—প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু এবং

রেজভি আহমেদ ফরহাদ। তিন দশক পেরিয়ে গেলেও সালমান শাহর মৃত্যু ঘিরে রহস্য আজও উন্মোচিত হয়নি। কিন্তু সময় যতই পেরিয়ে যাক, ভক্তদের কাছে সালমান শাহ রয়ে গেছেন এক অনন্ত নায়ক, যার স্মৃতি ছুঁয়ে আছে চলচ্চিত্রপ্রেমী প্রজন্মের হৃদয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার