ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
সালমান খানের বাড়ি থেকে বেরিয়ে কতটা বদলেছে সীমা সাজদেহের জীবন
বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের ভাই সোহেল খানের সঙ্গে সীমা সাজদেহের বিবাহবিচ্ছেদ হয়েছে অনেক আগেই। খান পরিবারের বউকে একসময় 'খান' নামেই তাকে চিনতেন বেশিরভাগ মানুষ। সালমান খানের পরিবারের বউমা ছিলেন বলে এ নামেই সবাই তাকে চেনেন এবং জানেন।
১৯৯৮ সালে সীমা সাজদেহকে বিয়ে করেছিলেন অভিনেতা সোহেল খান। তবে ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। সম্প্রতি সীমা সাজদেহ জানিয়েছেন, বিবাহবিচ্ছেদ নিয়ে তিনি কী ভাবেন এবং এর ফলে তার জীবন কতটা বদলে গেছে।
‘দ্য হিলিং সার্কেল’-কে সীমা সাজদেহ বলেন, বিয়ের পর বিভিন্ন বিষয় নিয়ে উদাসীন হয়ে পড়া এবং সবকিছু অপর ব্যক্তির ওপর ছেড়ে দেওয়া খুব সহজ। আর বিয়ের পর তিনি অন্যের ওপর
বেশ নির্ভরশীল হয়ে পড়েছিলেন। কিন্তু বিচ্ছেদের পর তাকে অনেক কিছু সামলাতে হচ্ছে, যার মধ্যে স্বাস্থ্য বীমাসংক্রান্ত বিষয়গুলোও রয়েছে। তিনি বলেন, বিবাহবিচ্ছেদ তার জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট প্রমাণিত হয়েছে। বিচ্ছেদের পর তিনি অনেক কিছুতে নিজেই চেষ্টা করতে শিখেছেন এবং তাকে অনেক কিছু নিজে সামলাতে হচ্ছে। যার মধ্যে অস্ত্রোপচারের স্বাস্থ্য বীমাসংক্রান্ত বিষয়গুলো নিষ্পত্তি করতে হয়েছে তাকে। এসব অভিজ্ঞতা তাকে জীবনে এগিয়ে যেতে এবং আত্মনির্ভর হতে শিখিয়েছে। সাবেক সোহেলপত্নী বলেন, আজ তিনি মনে করেন যে, তিনি আগের চেয়ে অনেক পরিণত হয়েছেন এবং ব্যক্তিগত পর্যায়ে উন্নতি করেছেন। ব্যক্তিগত জীবন বদলে যাওয়ার বিষয়ে সীমা সাজদেহ বলেন, বর্তমানে তিনি একা ডিনার করার থেকে শুরু করে বেড়াতে যাওয়া— প্রতিটি
ছোট-বড় অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজেকে এখন স্বয়ংসম্পূর্ণ মনে করেন। সীমা নিজেই নিজের সঙ্গে কাটানো সময়টা উপভোগ করতে শিখেছেন। এদিকে ব্যক্তিগত জীবনে সীমা এ মুহূর্তে বিক্রম আহুজার সঙ্গে ডেট করছেন। সীমা তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, তিনি মনে করেন যে, সময়ের সঙ্গে নিজের জীবনকে অনেকটা এগিয়ে নিয়ে গেছেন। এর আগে ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভসের একটি পর্বে সীমা সাজদেহ বলেছিলেন, তার বান্দ্রা থেকে ওরলিতে স্থানান্তরের সিদ্ধান্তে বড় ছেলে নির্বাণ বিশেষ খুশি নয়। সে তার বাবার বান্দ্রার বাড়িতেই বেশি সময় কাটায়। সীমা সাজদেহ বলেন, তিনি তার ছোট ছেলে ইয়োহানের জন্য এ সিদ্ধান্ত নিয়েছিলেন, যাতে সে আরও বেশি লোকজন ও খেলার সঙ্গী
পায়। কিন্তু তিনি যেটা ভেবেছিলেন সেটি ঘটেনি। ছেলেরা এখন তার বাবার বাড়িতেই বেশি সময় থাকে। প্রসঙ্গত, সোহেলের থেকে আলাদা হওয়ার পরও সীমা সাজদেহ শুরুতে সোহেলের বাড়ির কাছাকাছিই একটি বাড়িতে থাকতেন।