সালমানকে অপহরণ করে কোটি টাকা দাবি আমিরের! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫

সালমানকে অপহরণ করে কোটি টাকা দাবি আমিরের!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ |
কয়েক দিন আগের ঘটনা। ‘বিগ বস্ ১৮’-এর মঞ্চে সঞ্চালক বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান। পেশাসূত্রে পরস্পরের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। তাই স্বাভাবিকভাবেই মঞ্চ শেয়ার করতে করতে খুনসুটিতে মাতেন তারা। সেখানেই মিস্টার আমির খান তার অভিনেতা বন্ধুকে সম্বোধন করে বলেন, আরবাজকে (সালমানের ভাই আরবাজ খান) ফোন কর। বলো তুমি অপহৃত। অপহরণকারী এক কোটি টাকা চেয়েছে। আমিরের দুষ্টুমিতে যোগ দিয়ে সালমান কপট ফোন করেন তার ভাইকে। তার পর জানান আরবাজ ফোন কেটে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমিরের আবার দুষ্টুমি— তোমার বুদ্ধি ফ্লপ। আরবাজকে অপহরণ করে তোমার থেকে এক কোটি টাকা চাওয়া উচিত ছিল। সেই খুনসুটি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল

হয়েছে। সেই সঙ্গে ছড়িয়েছে নিন্দুকদের বক্রোক্তি। দিন কয়েক আগেই সাইফ আলি খানের বাড়িতে দুষ্কৃতকারীর হামলা হয়েছে। খান পরিবারের বয়ান অনুযায়ী, হামলাকারী ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে ঢুকলেও সাইফের ছোট ছেলে জেহকে অপহরণ করার চেষ্টা করেছিল। এক কোটি টাকা মুক্তিপণও নাকি চেয়েছিল। মিস্টার পারফেকশনিস্ট আমির ও ভাইজানখ্যাত সালমান ‘বিগ বস্ ১৮’-এর মঞ্চে সাইফকাণ্ডকেই ব্যঙ্গের মোড়কে কটাক্ষ করলেন, না কি পুরোটাই কাকতালীয় রসিকতা?—এমন প্রশ্ন ওঠার নেপথ্যে একাধিক কারণও রয়েছে। কারণ সাইফ ও তার স্ত্রী কারিনা কাপুর খানের বয়ানে অসঙ্গতি। অটোয় চেপে রক্তাক্ত সাইফের লীলাবতী হাসপাতালে যাওয়া, হামলার ঘটনা এবং হাসপাতালে ভর্তি হওয়ার সময়ের মধ্যে বিস্তর ফারাক। শিশুপুত্র তৈমুর এবং এক ব্যবসায়ী বন্ধুকে নিয়ে হাসপাতালে ভর্তি

হওয়া, সাইফের চিকিৎসকদের বয়ান ও ফরেনসিক বিশেষজ্ঞের দেওয়া তথ্যের পার্থক্য— নতুন করে সাইফকাণ্ড নিয়ে ভাবতে বাধ্য করছে সবাইকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল