সামরিক ড্রোন তৈরিতে এআই প্রযুক্তিতে নজর কিম জং উনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫

সামরিক ড্রোন তৈরিতে এআই প্রযুক্তিতে নজর কিম জং উনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫ |
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ঘোষণা করেছেন, সামরিক প্রযুক্তি আধুনিকীকরণে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার তার দেশের জন্য এখন ‘শীর্ষ অগ্রাধিকার’। তিনি বলেছেন, নতুন প্রজন্মের ড্রোন ও নজরদারি প্রযুক্তি উন্নয়নে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ে অবস্থিত আনম্যানড এরোনটিক্যাল টেকনোলজি কমপ্লেক্স পরিদর্শনকালে কিম বহুমুখী ড্রোন ও নজরদারি বিমানের কার্যকারিতা পরীক্ষা তদারকি করেন। এ সময় তিনি দ্রুত এআই প্রযুক্তি বিকাশ এবং ড্রোনের সিরিয়াল উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন। এর মাত্র এক সপ্তাহ আগে কিম নতুন সলিড-ফুয়েল রকেট ইঞ্জিনের পরীক্ষা তদারকি করেছিলেন, যা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন

বলে তিনি মন্তব্য করেন। উত্তর কোরিয়ার সামরিক শক্তি মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়ার সামরিক শক্তির মধ্যে রয়েছে পারমাণবিক ওয়ারহেডসমৃদ্ধ ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, ক্রমবর্ধমান পারমাণবিক অস্ত্রভাণ্ডার এবং নবীন গুপ্তচর স্যাটেলাইট কর্মসূচি। দেশটিতে সক্রিয় সেনা সদস্য প্রায় ১০ লাখ এবং রিজার্ভ মিলিয়ে সংখ্যা ৭০ লাখেরও বেশি, যেখানে জনসংখ্যা মোটামুটি ২ কোটি ৫৬ লাখ। তবে উত্তর কোরিয়ার এআই সক্ষমতার সঠিক চিত্র স্পষ্ট নয়। স্বাধীন বিশ্লেষণ সংস্থা ৩৮ নর্থ–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পিয়ংইয়ং চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কিছু একাডেমিক মহলের সঙ্গে সীমিত সহযোগিতায় এআই গবেষণা করেছে। বিশেষ করে চীনের ওপর নির্ভর করেই এআই খাতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে উত্তর কোরিয়া। রাশিয়া-চীন

সম্পর্কের প্রভাব কিমের শাসনামলে উত্তর কোরিয়া চীনের পাশাপাশি রাশিয়ার সঙ্গেও সম্পর্ক জোরদার করেছে। গত বছর কিম ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন, যা পশ্চিমা দেশগুলোর নজর কেড়েছিল। তবে জার্মান একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া রাশিয়াকে প্রায় ১০ বিলিয়ন ডলারের অস্ত্র ও হাজার হাজার সেনা পাঠালেও, বিনিময়ে সে পেয়েছে মাত্র ৪৫৭ মিলিয়ন থেকে ১.১৯ বিলিয়ন ডলার সমপরিমাণ সাহায্য। রাশিয়ার সাহায্য মূলত খাদ্য, জ্বালানি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং কিছু যুদ্ধবিমান পর্যন্ত সীমাবদ্ধ। চলতি মাসের শুরুতে কিম বেইজিংয়ে চীন ও রাশিয়ার নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। বিশ্লেষকদের মতে, এটি উত্তর কোরিয়ার বৈশ্বিক রাজনীতিতে উপস্থিতি জোরদারের কৌশল। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা

সম্প্রতি জানিয়েছে, উত্তর কোরিয়া এখন গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী কৌশলগত অবস্থানে রয়েছে। তাদের সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্র ও তার উত্তর-পূর্ব এশীয় মিত্রদের জন্য বড় হুমকি তৈরি করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা ‘ডিসক্লোজার ডে’-তে ভিনগ্রহীদের নিয়ে ফিরছেন স্পিলবার্গ ৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক