সাবেক স্বামীকে সামান্থার কড়া জবাব, কী বললেন নায়িকা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫

সাবেক স্বামীকে সামান্থার কড়া জবাব, কী বললেন নায়িকা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ |
অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদের তিন বছর পর শোভিতা ধুলিপালার সঙ্গে নতুন জীবন শুরু করেছেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য। অভিনেতার দ্বিতীয় বিয়ে নিয়ে এখনো নানা আলোচনা চলছে নেটপাড়ায়। পাশাপাশি তার বর্তমান স্ত্রী শোভিতা ধুলিপালাকে নিয়েও ঘুরছে বেশ কিছু মন্তব্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগার্জুনাপুত্র তার সাবেক স্ত্রী সামান্থার সঙ্গে সম্পর্কের ইতির বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, পারস্পরিক সম্মতিতেই দুজনের বিচ্ছেদ হয়েছে। যেমন তিনি (নাগা) ভালোবাসা খুঁজে পেয়েছেন শোভিতার মধ্যে, তেমনি সামান্থাও নতুন প্রেমে পড়েছেন। এদিকে সাবেক স্বামীর এমন মন্তব্য মোটেও ভালোভাবে নেননি সামান্থা। দিয়েছেন কড়া জবাব। ২০১৭ সালে বিয়ে করার পর ২০২১ সালেই বিচ্ছদের সিদ্ধান্ত নেন দু’জনেই। এরপর থেকে দুজনে আলাদা হয়েছেন

ঠিকই, তবে এখনো একে অপরকে সম্মান করেন, যোগাযোগ রাখেন এমনকি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছেন বলেও দাবি করেছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে বিষয়টি যেভাবে আলোচনা হচ্ছে, তাতে নাগা চৈতন্য নিজেকে অপরাধী মনে করছেন। অভিনেতা বলেন, আমরা চেয়েছিলাম নিজেদের পথে চলতে। আমাদের ব্যক্তিগত কারণেই সিদ্ধান্তটি নিয়েছিলাম। আমরা পরস্পরকে শ্রদ্ধা করি। নিজেদের জীবন আমরা নিজেদের মতো করে বাঁচতে শুরু করেছি। এর থেকে বেশি আর কী বলার থাকতে পারে, আমি বুঝতেই পারি না। আমি যেমন আমার জীবনের ভালোবাসা খুঁজে পেয়েছি, তেমনটা সামান্থাও পেয়েছে। এদিকে নাগার এমন মন্তব্যের পর সামাজিক মাধ্যমে গুজব ছড়ায় যে, বিচ্ছেদের পর নাকি পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন সামান্থা। তাই

রাজের সঙ্গে পর পর সিনেমায় কাজ করছেন অভিনেত্রী। যে কারণে নাগার ওই মন্তব্য মোটেও ভালোভাবে নেননি সামান্থা। সাবেক স্বামীকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে দিলেন তার জবাবও। অভিনেত্রী লিখেছেন, মানুষ হয়ে ওঠা একটা পদ্ধতি। কোনো কিছু পূর্বনির্ধারিত নয়। মানুষের নিজের হাতেই রয়েছে আসলে সে কী হতে চায়! নাগা চৈতন্য সামান্থার এমন কড়া জবাবের কী প্রতিক্রিয়া জানান এবং তাদের ভক্ত-সমর্থকরাই বা এটা কিভাবে নেন, সেটাই এখন দেখার বিষয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল