ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা
নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী
মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক
মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু
মধুপুরে মাদ্রাসায় ফের ছাত্রকে যৌন নির্যাতন
পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে ব্যাপক ধোলাই
সাবেক আইজিপি মামুন ৩ দিনের রিমান্ডে
হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৫ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
এরআগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা জোনাল টিমের ডিবি পুলিশে পরিদর্শক মো. মাহমুদুর রহমান তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। তারপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
গত ৩ সেপ্টেম্বর চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। এরপর বেশ কয়েক দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ঢাকা
ময়মনসিংহ রোডের পাশে জসিম উদ্দিন মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ৫ আগস্ট অংশ নেন ফজলুল করিম। বিকাল সাড়ে চারটায় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন ফজলুলসহ আরও অনেকে। ৯ টা ১৯ মিনিটের দিকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। মামলায় চৌধুরী মামুন ৬ নাম্বার এজাহার নামীয় আসামি। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর হত্যা, নিপীড়ন ও গুমসহ দুর্নীতির বিভিন্ন মামলায় এরই মধ্যে আওয়ামী লীগের কয়েক ডজন সংসদ সদস্য ও বিভিন্ন পর্যায়ের পদধারী
নেতা গ্রেপ্তার হয়েছেন। এছাড়া, হত্যা, হত্যাচষ্টোসহ বিভিন্ন মামালায় গ্রেপ্তার করা হয় পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে।