সাবেক আইজিপি নূর মোহাম্মদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৪

আরও খবর

ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনঃ “কেন ডিসেম্বরেই ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা?”

‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি

ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর

কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ?

জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে

হামে একদিনে ঝরল আরও ১১ শিশুর প্রাণ: টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৬ মাসেও কমেনি সংক্রমণ, মান প্রশ্নবিদ্ধ

বাংলাদেশে স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু: তদন্ত প্রভাবিত করতে বাংলাদেশ পুলিশকে ৯০ হাজার ডলার ঘুষ অস্ট্রেলিয়ান স্বামীর

সাবেক আইজিপি নূর মোহাম্মদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৪ |
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদের বিরুদ্ধে এক পরিবারের ১৩০ একর জমি জোর করে দখলের অভিযোগ উঠেছে। পাশাপাশি এ জমি দখলকে কেন্দ্র করে দেশ ছাড়া, মিথ্যা মামলায় হয়রানি ও গুলি করে হত্যা চেষ্টারও অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই পরিবার। গতকাল শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী মরহুম নূরুল আমিনের পরিবার। সংবাদ সম্মেলনে মরহুম নূরুল আমিনের ছেলে বদরুল আমিন অভিযোগ করেন, কিশোরগঞ্জের কদিয়াটি থানার মানিকখালি এলাকায় বাবার (মরহুম নূরুল আমিন) নামে থাকা ১৩০ একর জমি দখল করেছেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ। পদ পদবির প্রভাব খাটিয়ে তিনি পুলিশ দিয়ে তুলে নিয়ে যাওয়া, শারীরিক

ও মানসিক নির্যাতনসহ প্রাণ নাশের হুমকি দেন। তার অত্যাচারে গ্রাম ছেড়ে রাজধানীর মোহাম্মদপুর লালমাটিয়া এলেকায় এসে ভাড়া থাকলেও সেখানেও তিনি ক্রমাগত অত্যাচার করতে থাকেন। পরে বাধ্য হয়ে বাবা দেশ ছেড়ে ২০১০ সালে বিদেশ চলে যান। ২০১১ সালে নূর মোহাম্মদ চাকরি থেকে অবসর নিলে বাবা দেশে ফিরেন। সাবেক প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দপ্তররে অভিযোগ জানিয়ে ন্যায় বিচার পাননি বলেও জানান নূরুল আমিন। তিনি বলেন, ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত দেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে নূর মোহাম্মদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। পরের দুদকের প্রাথমিক তদন্তে তার জমি দখলের সত্যতা পাওয়া যায়। তবে এরপর আর তার অগ্রগতি হয়নি। ২০১৬ সালে আমার বাবা বাদী

হয়ে মামলা করলে ওই জায়গার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে সহকারী জজ আদালত। সেই আদেশ অমান্য করে ওই জমি থেকে শত কোটি টাকার বালি ও গাছ বিক্রি করেন সাবেক এই আইজিপি। ২০১৮ সালে বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের পরিবারের ওপর চাপ বাড়তে থাকে। এ সময় তিনি আইনানুগভাবে পারিবারিক সম্পত্তি ফিরে পেতে সরকারের কাছে দাবি জানিয়েছেন। পাশাপাশি ন্যায় বিচার পেতে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অনুরোধ জানান। একইসঙ্গে সন্ত্রাসীদের আইনানুগ শাস্তি নিশ্চিত করারও দাবি জানান। সংবাদ সম্মেলনে আরো উপস্তিত ছিলেন মরহুম নূরুল আমিনের স্ত্রী হাছনা আমিন এবং ছেলে রুহুল আমিন ও সিরাজুল আমিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনঃ “কেন ডিসেম্বরেই ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা?” নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার না খেলেই কীভাবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত বাংলাদেশের জিন্নাতের ট্রাম্পের সাথে সাক্ষাতে ব্যর্থ হলেও হাইতির প্রধানমন্ত্রীর দেখা পেলেন তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুরের ‘সৌজন্য সাক্ষাৎ’ আওয়ামী লীগ নেতাকে না পেয়ে কিশোর সন্তানকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেল ডিবি পুলিশ বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন আজ সিঙ্গেল ডে, নিজের সাথে ভালোবাসাবাসির দিন হামে একদিনে ঝরল আরও ১১ শিশুর প্রাণ: টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৬ মাসেও কমেনি সংক্রমণ, মান প্রশ্নবিদ্ধ