ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্সের সঙ্গে শাকিব খানের চুক্তি
মনপুরা, বিশ্বসুন্দরী, হাওয়া সহ আরও বেশ কিছু নান্দনিক ও ব্যবসাসফল চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের সঙ্গে মেগাস্টার শাকিব খানের চুক্তি সম্পন্ন হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) প্রতিষ্ঠানটির সঙ্গে দুটি চলচ্চিত্রের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়।
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড নির্মিত প্রতিটি চলচ্চিত্রই রাষ্ট্রীয় সম্মাননাসহ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। প্রতিষ্ঠানটির সঙ্গে নতুন এই যাত্রা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন শাকিব খান।
তিনি বলেন, আমরা দেশের বাইরে দেখি, শীর্ষস্থানীয় উদ্যোক্তারা মূলধারার চলচ্চিত্রে বিনিয়োগ করে একটি ইন্ডাস্ট্রিকে বেগবান করতে প্রতিনিয়ত সাহায্য করছে। দেশের সংস্কৃতির প্রতি ভীষণ অনুরাগী শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী ও তার প্রতিষ্ঠান সেক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রির
জন্য আশীর্বাদ স্বরূপ। তার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করছি, তাদের মত করে অন্যান্য প্রতিষ্ঠানও চলচ্চিত্রের স্বার্থে এগিয়ে আসবে, আমাদের এই ইন্ডাস্ট্রি নিয়ে ভাববে। মেগাস্টার শাকিব খানের সঙ্গে চুক্তি প্রসঙ্গে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী বলেন, শাকিব খান নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় একটি নাম। ২৬ বছরের বেশি সময় ধরে শুধুমাত্র চলচ্চিত্র নিয়েই তিনি ভেবেছেন, সময় দিয়েছেন। সেজন্য তাকে সাধুবাদ জানাই। তার সঙ্গে আমাদের প্রতিষ্ঠানের যাত্রা ইন্ডাস্ট্রির জন্য নতুন দ্বার উন্মোচন করবে বলে আমার বিশ্বাস। প্রতিষ্ঠানটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু। জানা গেছে, শাকিব খান এরই মধ্যে সান মিউজিক অ্যান্ড মোশন
পিকচার্স লিমিটেডের প্রথম সিনেমার শুটিং শুরু করেছেন। ‘সোলজার’ শিরোনামের এই চলচ্চিত্রটি নির্মাণ করছেন পরিচালক সাকিব ফাহাদ। দেশপ্রেমকে উপজীব্য করে সংবেদনশীল এই সিনেমা কাহিনীর অভিনবত্ব, আধুনিক নির্মাণ ও বিশাল আয়োজনের মাধ্যমে দর্শকদের নতুন কিছু উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করছে। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের সঙ্গে মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় সিনেমার নাম ও বিস্তারিত তথ্য শিগগিরই প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।