সাধারণ জীবনযাত্রায় যেসব পরিবর্তনে হৃদরোগ প্রতিরোধ সম্ভব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

সাধারণ জীবনযাত্রায় যেসব পরিবর্তনে হৃদরোগ প্রতিরোধ সম্ভব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
বিশ্বব্যাপী হৃদরোগ এখন প্রধান স্বাস্থ্য সমস্যা। তবে এ রোগপ্রতিরোধের জন্য বড় ধরনের জীবনযাত্রা পরিবর্তনের প্রয়োজন হয় না। কিছু ধারাবাহিক পরিবর্তনই আপনার হৃদরোগ প্রতিরোধে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। এ জন্য কিছু ভিটামিন ও সাপ্লিমেন্ট টনিকের মতো কাজ করতে পারে। ভারতীয় কলেজ অফ কার্ডিওলজির সাধারণ সম্পাদক ড. সিএম নাগেশ এক সাক্ষাত্কারে বলেছেন, কীভাবে সাধারণ জীবনযাত্রা পরিবর্তন হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ড. নাগেশ বলেন, কমপক্ষে ৩০ মিনিট মাঝারি ব্যায়াম। যেমন— সাইক্লিং ও সাঁতার কাটলে হৃদরোগের ঝুঁকি কমে। নিয়মিত শারীরিক কার্যকলাপ রক্তচাপ কমাতে, রক্তসঞ্চালন বাড়াতে এবং হৃদপেশী শক্তিশালী করতে সহায়তা করে। সিঁড়ি দিয়ে ওঠানামা করা কিংবা খাবারের পর হাঁটাহাঁটি করার মতো ছোট পরিবর্তনও

ফলপ্রসূ হতে পারে। ড. নাগেশ আরও বলেন, হৃদরোগ-বান্ধব খাদ্যগ্রহণ করুণ। ফল, সবজি, পূর্ণ শস্য, লীন প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট। এই যেমন— বাদাম, বীজ ও অলিভ অয়েলযুক্ত খাবার হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে। তিনি বলেন, প্রক্রিয়াজাত খাবার, ট্রান্স ফ্যাট ও অতিরিক্ত চিনিসমৃদ্ধ খাদ্যগ্রহণ করলে স্থূলতা, উচ্চ কোলেস্টেরল এবং ইনসুলিন প্রতিরোধ সৃষ্টি হয়, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। ড. নাগেশ বলেন, অতিরিক্ত মদপান রক্তচাপ বাড়িয়ে দেয়, হৃদপেশী দুর্বল করে এবং অনিয়মিত হৃদস্পন্দন তৈরি করতে পারে। ধূমপান রক্তনালিতে প্রদাহ সৃষ্টি করে এবং ব্লকেজের ঝুঁকি বাড়ায়। তাই ধূমপান ছেড়ে দেওয়া ও মদপান সীমিত করা জরুরি। তিনি বলেন, সঠিক সঞ্চালনের জন্য পর্যাপ্ত পানি পান করা জরুরি। পানিশূন্যতা রক্ত ঘন

করে দিতে পারে এবং এর ফলে রক্ত জমাট বাঁধার সম্ভাবনা বাড়ে, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। আর খারাপ ঘুম উচ্চ রক্তচাপ, স্থূলতা ও অনিয়মিত হৃদস্পন্দনের ঝুঁকি বাড়ায়। প্রতি রাতে ৭–৯ ঘণ্টা ঘুমানো উচিত যাতে হৃদযন্ত্র সুস্থ থাকে। সতর্ক করে ড. নাগেশ বলেন, নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা না করালে অনেক সময় উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস ইত্যাদি রোগ অনাবিষ্কৃত থেকে যায়। সময়মতো পরীক্ষা-নিরীক্ষা এই রোগগুলোর শনাক্তকরণে সহায়ক এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এই ছোট ছোট পরিবর্তনগুলো সুস্থ হৃদয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিতভাবে এই অভ্যাসগুলো মানলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!