সাত বছর ধরে যে শহরে ছিল গাড়ি ধোয়ায় নিষেধাজ্ঞা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ September, ২০২৫

সাত বছর ধরে যে শহরে ছিল গাড়ি ধোয়ায় নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ September, ২০২৫ |
কানাডার নুনাভুট অঞ্চলের ইকালুইট শহরে অবশেষে গাড়ি ধোয়ার ওপর সাত বছর ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ২০১৮ সালে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল শহরের প্রধান পানির উৎস লেক জেরালডিনের পানি সংরক্ষণের জন্য। তবে শহর কর্তৃপক্ষ জানাচ্ছে, এখন লেকে পর্যাপ্ত পানি মজুত আছে এবং সেপ্টেম্বরের শুরুতে হিসাব অনুযায়ী প্রায় ৬০০ দিনের জন্য নিরাপদ পানির জোগান নিশ্চিত রয়েছে। মঙ্গলবার সিটি কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতভাবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। স্থানীয় বাসিন্দা অ্যান ক্রফোর্ড বলেন, এটা দারুণ খবর। সবাই এখন বলছে, আমরা গাড়ি ধুতে পারব! সত্যিই দারুণ লাগছে। তবে কাউন্সিলর অ্যাম্বার আগলুকার্ক বাসিন্দাদের সতর্ক করে দিয়ে বলেছেন, পানি ব্যবহারে যেন অতিরিক্ত অপচয় না হয়, নইলে আবারও এ

নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে হতে পারে। শহর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বাসিন্দাদের পানি সাশ্রয়ী আচরণ এবং পাইপলাইনের লিকেজ মেরামতের কারণে পানির সরবরাহ এখন অনেকটা স্থিতিশীল। তবু পরিস্থিতি নজরদারিতে রাখা হবে বলে জানানো হয়েছে। সূত্র : সিবিসি নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার