সাইবার হামলায় ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৫

সাইবার হামলায় ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৫ |
সাইবার হামলায় ইউরোপের বেশ কয়েকটি প্রধান বিমানবন্দরের চেক-ইন ও বোর্ডিং সিস্টেম অচল হয়ে পড়েছে। এতে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরের বেশ কয়েকটি এয়ারলাইন্সের শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। খবর রয়টার্স। সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান কলিন্স এয়ারোস্পেস–এর মূল কোম্পানি আরটিএক্স জানিয়েছে, সমস্যা শুধুমাত্র ইলেকট্রনিক চেক-ইন ও ব্যাগেজ ড্রপে, যা আপাতত ম্যানুয়াল প্রক্রিয়ায় চালানো হচ্ছে। প্রসঙ্গত, বিশ্বের বেশ কয়েকটি বিমান পরিবহন সংস্থা (এয়ারলাইন্স) এবং বিমানবন্দরে পরিষেবা প্রদান করে কলিন্স অ্যারোস্পেস। ইউরোপভিত্তিক বেশিরভাগ বিমান পরিবহন সংস্থা কলিন্স অ্যারোস্পেসের পরিষেবার গ্রাহক। সাইবার হামলার ফলে বিমানের চেক-ইন ও বোর্ডিং পরিষেবা বন্ধ হয়ে গেছে। ফলে এয়ারলাইন্সগুলোও তাদের ফ্লাইট বাতিলে বাধ্য হয়েছে। ব্রাসেলস বিমানবন্দর জানিয়েছে, শুক্রবার

রাত থেকে সমস্যা শুরু হয়। এ পর্যন্ত ১০টি ফ্লাইট বাতিল এবং গড়ে এক ঘণ্টা দেরি হচ্ছে। ডেল্টা এয়ারলাইন্স বলেছে, তারা বিকল্প ব্যবস্থা চালু করেছে এবং প্রভাব ন্যূনতম থাকবে। ইজি জেট জানিয়েছে, তাদের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ফ্রাঙ্কফুর্ট ও জুরিখ বিমানবন্দর এ ঘটনার বাইরে রয়েছে। পোল্যান্ড জানিয়েছে, তাদের বিমানবন্দরও নিরাপদ। ব্রিটিশ পরিবহনমন্ত্রী হাইডি আলেকজান্ডার বলেছেন, তিনি নিয়মিত ঘটনার খোঁজখবর নিচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি