সাইফকে কুপিয়ে পালাচ্ছেন যুবক, ফাঁস হলো ছবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫

সাইফকে কুপিয়ে পালাচ্ছেন যুবক, ফাঁস হলো ছবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫ |
বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর যে যুবক হামলা করেছিলেন তার ছবি প্রকাশ করেছে ভারতের মুম্বাই পুলিশ। ছুরিকাঘাত করে কীভাবে অভিযুক্ত বাড়ি থেকে পালাচ্ছিলেন, সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। প্রকাশ্যে এসেছে সেই ভিডিও ফুটেজও। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তবে পুলিশ তাকে খুঁজছে। মুম্বাইয়ের ‘সৎগুরু শরণ’-এর সাত তলার সিসি ক্যামেরায় তাকে দেখা যায়। তার পরিচয়ও জানা যায়নি। সংবাদসংস্থা পিটিআই যে ভিডিওটিতে প্রকাশ করেছে তাতে অভিযুক্ত যুবকের মুখ দেখা গেছে। তিনি সিঁড়ি দিয়ে নামতে নামতে সিসিটিভির দিকে তাকাচ্ছিলেন। তার পিঠে একটি ব্যাগ ছিল। ঘটনাটি তদন্ত করছে মুম্বাই পুলিশের অপরাধদমন শাখা। ইতিমধ্যে সাত সদস্যের দলও গঠন করা হয়েছে। গতকাল বুধবার

গভীর রাতে সাইফের ওপর হামলা হয়। অভিযুক্ত তাকে ছুরি দিয়ে একাধিক বার কোপ মারেন। সূত্রের খবর, চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে ঢুকেছিলেন তিনি। সাইফ তাকে বাধা দিতে গেলে তার ওপর হামলা হয়। সাইফের শরীরে ছয়বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, সাইফের মেরুদণ্ডের খুব কাছে ছুরির আঘাত লেগেছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে। তবে আপাতত বিপদমুক্ত অভিনেতা। তার শারীরিক অবস্থাও স্থিতিশীল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল