সাংবাদিক বুলুর মৃত্যু ঘিরে সামনে এলো ‘ভিডিও’, বাড়ছে রহস্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৫
     ৯:৪৮ পূর্বাহ্ণ

সাংবাদিক বুলুর মৃত্যু ঘিরে সামনে এলো ‘ভিডিও’, বাড়ছে রহস্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৪৮ 245 ভিউ
খুলনায় জ্যেষ্ঠ সাংবাদিক ওয়াহেদ-উজ-জামানের মৃত্যুর ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা—সে বিষয়ে প্রশ্ন উঠেছে। স্বজনদের দাবি, বুলুকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে এখনই কিছু বলা যাচ্ছে না, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে বুলুর লাশ উদ্ধারের আগে রূপসা সেতুতে এক নারীর সঙ্গে দেখা গেছে তাকে। ওই নারীর সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে বুলুকে সেতু থেকে নিচে লাফ দিতে দেখা যায়। ভিডিও ফুটেজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কোস্ট গার্ডের একটি সূত্র। ভিডিও ফুটেজের বরাত দিয়ে কোস্ট গার্ডের ওই সূত্র জানায়, রোববার দুপুরে রূপসা সেতুর ওপরে ঘোরাঘুরি করতে দেখা গেছে সাংবাদিক বুলুকে। এ সময় তার সঙ্গে এক নারী ছিলেন। তাদের দুজনকে ঝগড়া করতে দেখা গেছে। একপর্যায়ে

বুলু সেতু থেকে নিচে লাফ দেন। ওই নারী তখন চিৎকার-চেঁচামেচি করে লোক ডাকেন। এই ঘটনার পর থেকে ওই নারীকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। জানা গেছে, ওয়াহেদ-উজ-জামান তিন ভাইয়ের মধ্যে বড় ছিলেন। মেজো ভাই সড়ক দুর্ঘটনায় কয়েক বছর আগে মারা যান। ছোট ভাই আনিছুজ্জামান দুলু ঢাকায় ব্যবসা করেন। খুলনার শিববাড়ি মোড়ের ইব্রাহিম মিয়া রোডে তাদের পৈতৃক বাড়ি থাকলেও সেটি চার বছর আগে বিক্রি করা হয়। এরপর ওয়াহেদ-উজ-জামান সোনাডাঙ্গা আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি নিঃসন্তান ছিলেন। প্রায় চার মাস আগে তার স্ত্রী নিখোঁজ হন। ১ সেপ্টেম্বর থেকে বাগমারা এলাকায় নতুন বাসায় ওঠার কথা ছিল তার। পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, পারিবারিক

অশান্তির কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বুলু। তার প্রথম স্ত্রী এলিজা পারভীন গত ১১ মে সকালে ঘর থেকে বেরিয়ে যান। এখনো তার খোঁজ মেলেনি। জানা গেছে, প্রায় এক বছর আগে তানিয়া সুলতানা নামের ডুমুরিয়ার এক নারীকে বিয়ে করেন বুলু। সেই স্ত্রীর সঙ্গে তার বিরোধ ছিল। পরে মোটা অঙ্কের টাকা দিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। ছোট ভাই আনিছুজ্জামান দুলু বলেন, ‘শনিবার রাতে আমার সঙ্গে শেষবার কথা হয়েছে। আমার কাছে এটা হত্যা মনে হচ্ছে। একটা ফোন তো অন্তত করবে বা একটা মেসেজ তো করবে যে ভাই আমার আর ভালো লাগছে না। সুস্থ একজন মানুষ হঠাৎ করে এভাবে মারা যেতে পারে না।’ তিনি আরও

জানান, স্ত্রী নিখোঁজ হওয়ার পর মন খারাপ থাকত তার। তবে কারও সঙ্গে শত্রুতা বা অন্য কোনো বিষয়ে আমাদের জানা নেই। শুনেছি সেতুর ওপর কারও সঙ্গে তার কথাকাটাকাটি হচ্ছিল। এরপর তাকে ঝাঁপ দিতে দেখেছে সেখানকার একজন কর্মী। নিহতের শ্যালকের স্ত্রী নুরনাহার পারভীন জানান, আমাদের ননদ নিখোঁজ হওয়ার পর থেকে তিনি মানসিকভাবে অশান্তিতে ছিলেন। কান্নাকাটি করতেন, খাওয়া-দাওয়া ঠিকমতো করতেন না। এ জন্য আমরা তাকে আমাদের কাছে থাকতে বলেছিলাম। তবে তিনি আত্মহত্যা করতে পারেন বলে বিশ্বাস করি না। বাসা থেকে সুস্থ মানুষ বের হয়েছিল। আমরা হত্যা বলেই মনে করছি। আমরা চাই পুলিশ ভালোভাবে তদন্ত করুক। পুলিশ বলছে, সাংবাদিক বুলুর মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

তবে এই মৃত্যু আপাতত রহস্যজনক হিসেবে দেখা হচ্ছে। রূপসা সেতু এবং এর আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। এ ছাড়া উদ্ধার করা মোবাইল ফোন পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। তদন্তের পর রহস্য উন্মোচন করা হবে। নৌপুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন জানান, লাশ উদ্ধারের সময় বুলুর পরনে ছিল নীল গ্যাবার্ডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত ছিল। পিবিআই ও সিআইডি টিম মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের চেষ্টা করছে। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। গত রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে খুলনার রূপসা সেতুর ২ নম্বর পিলারের বেসমেন্ট থেকে সাংবাদিক বুলুর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজন ও

ঘনিষ্ঠজনেরা তার মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলছেন, কেউ কেউ ‘আত্মহত্যার প্ররোচনা’ আখ্যা দিয়েছেন। রহস্যজনক এ মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে খুলনার সাংবাদিক সমাজ। জ্যেষ্ঠ সাংবাদিক বুলু দৈনিক বঙ্গবাণী পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। তিনি অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজ, চ্যানেল ওয়ান, ইউএনবি, দৈনিক প্রবাহ পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) ও বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ঢালাও অভিযোগ, দুর্বল ভিত্তি : কার স্বার্থে এই মামলা? কিচেন ক্যাবিনেটের আঠারো মাসের অন্দরমহলে পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাইছেন না ইউনূসসহ মবের হোতারা খাম্বা তারেকের নেতৃত্বে আবারও সেই অন্ধকারযুগে ফিরছে বাংলাদেশ জুলাইতে দাঙ্গাকারীদের চেয়ে বেশি সংখ্যক মৃত্যু হয়েছে পুলিশের! আড়াই একরের ইসলামি আদর্শ: জামাত আমিরের মুখের কথা মিন্টো রোডের গেটেই শেষ হলো সোলাইমানির বন্ধু আয়াতুল্লাহ খামেনির জীবন কেমন ছিল? ইসরাইলি সামরিক স্থাপনা লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত ইরানের সরকার ফেলে দিতে হামলার পথ বেছে নেন ট্রাম্প এক মিনিটে খামেনিসহ ৪০ শীর্ষ ইরানি কর্মকর্তার মৃত্যু ঘটে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরান পুলিশের গোয়েন্দাপ্রধান নিহত খামেনির মৃত্যুতে যে প্রতিক্রিয়া হামাসের ইরান আক্রমণ করে আইনি জটিলতায় ট্রাম্প, ভবিষ্যত কী সৌদি আরবের রিয়াদে আবার বিস্ফোরণ ইরানে রাষ্ট্র ক্ষমতার উচ্চাকাঙক্ষী কে এই রেজা পাহলভি?