সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ১৮ হাজার টাকা ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪

সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ১৮ হাজার টাকা ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪ |
দেরিতে হলেও বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিকবৃন্দ আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টারর্স ইউনিটি কার্যালয়ের বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের তিনটি হজ প্যাকেজ ঘোষণা করে অন্য প্যাকেজ থেকে ৫ হাজার টাকা কম নির্ধারণ করে হজযাত্রীদের তাক লাগিয়ে দিয়েছেন। বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিকদের পক্ষে সদস্য সচিব মোহাম্মদ আলী সাধারণ হজ প্যাকেজ-১ এর মূল্য ৫ লাখ ১৮ হাজার টাকা খাওয়াসহ (কোরবানি বাদে) ঘোষণা করেন। এছাড়া সাধারণ হজ প্যাকেজ -২ এর মূল্য ৫ লাখ ৮৫ হাজার টাকা, বিশেষ ষ হজ প্যাকেজ মূল্য-৬ লাখ ৭৫ হাজার টাকা ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, পবিত্র হজ পালনের কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ বিদ্যমান থাকা সত্বেও বিগত কয়েক বছর যাবত নানা

ধরনের অনিয়ম, নৈরাজ্যের মাধ্যমে বিমান বাড়া ও হজ প্যাকেজ মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি করে পুরো হজ ব্যবস্থাপনাকে সঙ্কটাপন্ন করে তোলা হয়েছিল। যার ফলশ্রুতিতে ২০২৪ সালে প্রায় ৪৫ হাজার নিবন্ধিত হজযাত্রী পবিত্র হজ পালন থেকে বঞ্চিত হন। বিমান ভাড়াসহ প্যাকেজ মূল্য কিছুটা কমলেও এ বছরও হজ কোটা পূর্ণ হওয়া নিয়ে আমরা শঙ্কায় আছি। হজ পালনকে সহজতর করতে হজযাত্রীদের বিমান ভাড়া আরো কমিয়ে এবং সউদী পার্টের মুয়াল্লিম ফি ও ১৭ দশমিক৫০% ভ্যাট-ট্যাক্স কমিয়ে আরো সূলভ হজ প্যাকেজ ঘোষণার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনে আহয়াক হাজী আক্তারুজ্জামান। উপস্থিত ছিলেন, হাবের সাবেক মহাসচিব এম এ রশিদ শাহ স¤্রাট, পিয়ারু,

গোলাম মাওলানা রিপন, কারী গোলাম মোস্তফা, মো. রফিকুল ইসলাম বিক্রমপুরী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমির খানের তৃতীয় বিয়ে, অতিথি হচ্ছেন কারা? প্রাইভেসি ঝুঁকিতে মেটার নতুন উদ্যোগ কারখানা থেকে বিশ্বকাপ, হার না মানা এক ‘সুপার সাব’ উনদাভ রাফিনিয়ার পজিশনে কাকে পছন্দ আনচেলত্তির? জার্মানির ফুটবলীয় সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন আইভরিকোস্ট কোচের কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে