সরকার গঠনে সেদিন রাষ্ট্রপতিকে কী পরামর্শ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪

সরকার গঠনে সেদিন রাষ্ট্রপতিকে কী পরামর্শ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪ |
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সে সময় দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মতামত দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। সেই মতামত পাওয়ার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করেন এবং রাষ্ট্রপতি উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করান। প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিলেন রাষ্ট্রপতি জানা গেছে, রাষ্ট্রপতির মতামত চেয়ে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রেফারেন্স পাঠানোর পর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন সর্বোচ্চ আদালতের বেঞ্চ এ সিদ্ধান্ত দেন। বেঞ্চের অন্য ছয় বিচারপতি হলেন- বিচারপতি এম ইনায়েতুর রহিম,

বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া জানিয়েছেন, আপিল বিভাগের মতামত ছিল, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার গঠন করতে পারেন, কারণ এখন সংসদ নেই এবং প্রধানমন্ত্রী ইতোমধ্যে পদত্যাগ করেছেন। তিনি আরও বলেন, আপিল বিভাগ সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে এ মতামত দেন। ওই অনুচ্ছেদে বলা হয়, যদি কোনো সময় রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে, আইনের এরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হয়েছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে, যা এমন ধরনের ও এমন জনগুরুত্বসম্পন্ন যে, সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া প্রয়োজন, তাহলে তিনি প্রশ্নটি

আপিল বিভাগের বিবেচনার জন্য পাঠাতে পারবেন এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জানাতে পারবেন। রেজিস্ট্রার আরও বলেন, সংবিধানে অন্তর্বর্তী সরকার গঠনের কোনো বিধান না থাকায়, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত চেয়ে রেফারেন্স পাঠিয়েছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’: রোনালদো ৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের এক হাজার পিস ইয়াবাসহ আটক জুলাইযোদ্ধাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ, করতেন মাদকবিরোধী সংগঠনও ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের জেরে ৫ ছাত্রলীগ কর্মীকে আটকের পর কারাগারে সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য সাভারে মাদ্রাসার টয়লেট থেকে পাকিস্তানে তৈরি রিভলবার-গুলি উদ্ধার একাত্তেরর লজ্জাজনক পরাজয়ের পর আবারও বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল গুপ্ত সংগঠন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয় চাইনিজ স্ক্যামারদের কাছে তরুণদের ডলারে বিক্রি ইরান থেকে তেল কেনার উদ্যোগ ক্রিপ্টোতে প্রতিদিন পাচার কয়েকশ কোটি টাকা পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক এক আপেল, দুই রঙ! নিউজিল্যান্ডে বিরল আপেল দেখতে উৎসুক জনতার ভিড় জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন? ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া খুবি অধ্যাপকের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ