‘সম্পাদকের বিরুদ্ধে মামলা মানে স্বাধীন গণমাধ্যমের পথকে রুদ্ধ করা’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ March, ২০২৫

‘সম্পাদকের বিরুদ্ধে মামলা মানে স্বাধীন গণমাধ্যমের পথকে রুদ্ধ করা’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ March, ২০২৫ |
ইনকিলাব, ঢাকা পোস্ট ও ডেইলি ক্যাম্পাসের সম্পাদকের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর মামলা করেছেন। কোনো গণমাধ্যমের সম্পাদকের বিরুদ্ধে মামলা মানে স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের পথকে রুদ্ধ করা। এ ধরনের মামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। রোববার গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এক যৌথ বিবৃতিতে ওই নেতা বলেন, বিগত সময়ে আমরা দেখেছি গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য মামলা করা হতো। জুলাই গণঅভ্যুত্থানের পরও একই কায়দায় মামলা স্বাধীন গণমাধ্যমের

পরিপন্থি। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন মিডিয়া হাউসে চাপ প্রয়োগ করে সংবাদ সরিয়ে নিতে বাধ্য করা, চাপ দিয়ে সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে। এসব বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে গণঅধিকার পরিষদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর