‘সম্পর্ক না থাকলেও, স্মৃতি থেকেই যায়’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪

‘সম্পর্ক না থাকলেও, স্মৃতি থেকেই যায়’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ |
টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের ‘প্রেম’ নিয়ে সমালোচনার কোনো অন্ত নেই। অভিনেত্রীর ৪৪ বছরের জন্মদিনে সব অতীত ভুলে নস্টালজিয়ায় ভাসলেন পরমব্রত চট্টোপাধ্যায়। কদিন আগে জিতের জন্মদিনে ভালোবাসা উজাড় করে দিতে দেখা গিয়েছিল স্বস্তিকা মুখোপাধ্যায়কে। যদিও পরে সেই পোস্ট সরিয়ে ফেলেন তিনি। তবে এবার দেখা গেল সাবেক প্রেমিকা স্বস্তিকার জন্মদিন নিয়ে আবেগে ভাসলেন পরমব্রত। তিনি লিখলেন— সম্পর্ক না-থাক, স্মৃতি তো থেকেই যায়। কাজ করে নস্টালজিয়া।’ গত ৩০ নভেম্বর জিতের জন্মদিনের দিন রাত ১২টার পর সাবেককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু কথা লেখেন অভিনেত্রী। স্বস্তিকার ফেসবুক পোস্ট ছিল—জীবনের প্রথম প্রেমের আজ জন্মদিন ছিল/আছে। শুভ জন্মদিন প্রেম! সব যায়, স্মৃতিটুকু রয়ে যায়।’ তিনি আরও লিখেছিলেন—যত বয়স

বাড়ছে, তিক্ততা ভুলে ভালোবাসাটুকুই আগলে রেখে বেঁচে থাকার তাগিদ বাড়ছে। অন্যজনরা মনে রাখছে না, সেটি জরুরি নয়।নিজের মনে রইলেই হলো। মন সব রেখে দেয়। আমিও তাই মনে রেখে দিলাম। যদিও পরে নিজের সেই পোস্ট সরিয়ে ফেলেছিলেন স্বস্তিকা। তবে তাতে অভিনেত্রীর মনের কথা প্রকাশ্যে আসা থেকে আটকানো যায়নি। 'মস্তান' ছবিতে জিতের বিপরীতে প্রথম কাজ ছিল স্বস্তিকার। তখন সদ্য স্বামীর সঙ্গে বিচ্ছেদ। প্রথমে বন্ধুত্ব। তবে ভালোবাসা থাকলেও সংসার বাধা হয়নি। যার কারণ নিয়ে নানা কথা। যদিও দুজনের মধ্যে কেউ-ই সেসব কখনো সামনে আনেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল