সমাজ সচেতনতায় অনবদ্য ইত্যাদি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ June, ২০২৫

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

সমাজ সচেতনতায় অনবদ্য ইত্যাদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ June, ২০২৫ |
ইত্যাদি সবসময়ই অনন্য, অনবদ্য। এটা নতুন করে বলার কিছু নেই। তবে এবার বলার বিশেষ একটি কারণ আছে। ঝিনাইদহে যখন এবারের ইত্যাদির শুটিং করা হয়, তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় যে, বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হয়েছে শুটিং। এমন পরিস্থিতিতেও কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে অনুষ্ঠানটির শুটিং সম্পন্ন করেছেন এর সুনিপুন কারিগর হানিফ সংকেত। প্রাকৃতিক দুর্যোগ স্বত্তেও যে অনুষ্ঠানটি এতটা মোহনীয় রূপে আবির্ভূত হবে তা ভাবাই যায়নি। কীভাবে সম্ভব? প্রচারে পর হানিফ সংকেত বলেছেন, মানুষের ভালোবাসা আর ইত্যাদি টিমের কমিটমেন্ট- এই দুটোর মিশেলের কাছে বৃষ্টিও হার মেনেছে। ইত্যাদির শুটিং হয়েছে ভোররাত পর্যন্ত। সন্ধ্যা থেকে শুরু করে এতটা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন দর্শকরা। এটাই

ইত্যাদির প্রতি তাদের ভালোবাসার নিদর্শন। এবারের ইত্যাদির ধারণের স্থান নির্বাচনটাও হয়েছে প্রাসঙ্গিক। আমাদের দেশে এশিয়ার সবচেয়ে বড় কৃষি খামার রয়েছে, সেটাই জানা ছিল না অনেকের। অথচ বাংলাদেশি হিসেবে এটা আমাদের অনেক বড় পাওয়া। এশিয়ার বৃহত্তম বটগাছও এখানে। মরমী কবি পাগলা কানাই, প্রখ্যাত কবি গোলাম মোস্তফা, গণিতবিদ অধ্যাপক কালীপদ বসু, বিপ্লবী বাঘা যতীন ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্মস্থানও এই ঝিনাইদহ। এমন আর অনেক অজানা তথ্য তুলে ধরেছে এবারের ইত্যাদি। ইত্যাদি শুধু সমস্যা তুলেই ধরে না, সমাধানের পথও বলে দেয় এবং কিছু ক্ষেত্রে সমাধানও করে দেয়। একটি টিভি অনুষ্ঠান হিসেবে এরকম নজির আর দেখা যায়নি। সামাজিক কাজে জড়িত বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে সহায়তা

হিসেবে চেক প্রদান ছাড়াও সাতক্ষীরার গাবুরা ইউনিয়নে শতাধিক পানির ট্যাংক সরবরাহ, পাঠাগার করে দেয়া, হাওর অঞ্চলে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করাসহ দেশের বিভিন্ন অঞ্চলে নানা ধরনের সমস্যার সমাধানও করেছে ইত্যাদি। সেই ধারাবাহিকতায় এবার চট্টগ্রামের মিরেরসরাইয়ে স্থাপিত হলো মানবিক কাজের অনন্য দৃষ্টান্ত। উপজেলার তালবাড়িয়া ত্রিপুরা পাড়ায় সহস্রাধিক মানুষ ভুগছে পানির তীব্র সংকটে। কত জনপ্রতিনিধি আর কত আশ্বাস এলো-গেল, কত প্রতিবেদন আর কত সম্ভাবনা এলো-গেল, কিন্তু তাদের ভাগ্যের আর পরিবর্তন হয়নি। তবে এবার সেই সমস্যার সমাধান করে দিল ইত্যাদি। একটি গভীর নলকূপ করার জন্য চার লক্ষ টাকার চেক সংশ্লিষ্ট ইউএনও’র হাতে তুলে দেন ইত্যাদির কারিগর কিংবদন্তি হানিফ সংকেত। শুধু আন্তরিকতাই যে অনেক

সমস্যার সমাধান করে দিতে পারে নিমিষেই, তারই উৎকৃষ্ট উদাহরন ইত্যাদি। ইত্যাদি যেমন নিজে সরাসরি ভালো কাজ করেছে, তেমনি অন্যের ভালো কাজও তুলে ধরেছে বহুবার। এবার তেমনই এক পরোপকারী মানুষ জহির রায়হানের কথা উঠে এসেছে। পেশায় রংমিস্ত্রী, কিন্তু নেশায় মানবদরদী। ঝিনাইদহ সদর উপজেলার রামনগর গ্রামের এ মানুষটি তিন দশকেরও বেশি সময় ধরে রাস্তার পাশে গাছ লাগানো, ক্লান্ত মানুষের জন্য বেঞ্চ তৈরি, মাঠে বিশ্রামাগার, রাস্তার পাশে নলকূপ, গ্রন্থাগার তৈরিসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড করেছেন। আর এসব তিনি করছেন তার মেহনতের ঘামে উপার্জিত কষ্টের টাকা থেকে। আমাদের সমাজের জন্য এটা এক অনুসরণীয় দৃষ্টান্ত। সামাজিক সচেতনতা বাড়াতে এই প্রতিবেদন যে ভূমিকা রাখবে তাতে সন্দেহ নেই।

সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে এবার কয়েকটি নাট্যাংশ ছিল বেশ গুরুত্বপূর্ণ। একটি নাট্যাংশে সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমানে ফেসবুক নির্ভরতার হালচাল তুলে ধরা হলো বেশ মুন্সিয়ানায়। নদ-নদী, পাহাড়, বনভূমিসহ পরিবেশ বিপর্যয়ে আমাদের সকলের সচেতনতার অভাবকে দায়ী করা হলো আরেকটি নাট্যাংশে। আবার, দালাল-সংক্রান্ত একটি নাট্যাংশে বাস্তব কিছু বিষয় উঠে এসেছে, যা একদিকে যেমন রসাত্মক, অন্যদিকে কঠোর বিদ্রুপাত্মকও বটে। এবার ইত্যাদিতে বাদ যায়নি সাম্প্রতিক বিভিন্ন আন্দোলনের বিষয়টিও। রাস্তা দখল করার ফলে যে জনভোগান্তি হচ্ছে, এ বিষয়টিও উঠে এসেছে চিঠি-পত্র পর্বে। বরাবরের মতো দর্শকপর্ব ও বিদেশি প্রতিবেদনসহ পাগলা কানাইয়ের গান, ঝিনাইদহ নিয়ে গান ও নৃত্যও ছিল প্রশংসনীয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান