ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
সঞ্জয় গ্রেপ্তার হওয়ার পর থেকে যে কারণে এড়িয়ে চলতেন মাধুরী
মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্তের প্রেমের গুঞ্জন তাদের সুপারহিট সিনেমা “সাজন” নির্মাণের সময় তুঙ্গে ছিল। তারা একাধিক ছবিতে একসাথে কাজ করেছিলেন, এবং তাদের সম্পর্ক সিনেমার পেছনের গল্পের মতো আলোচিত ছিল। তবে ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মামলায় সঞ্জয় দত্ত গ্রেপ্তার হওয়ার পর তাদের মধ্যে বিরাট দূরত্ব তৈরি হয়। মাধুরী তখন নিজেকে নিরাপদ রাখতে ও পরিস্থিতি থেকে দূরে থাকতে বাধ্য হন।
চলচ্চিত্র সাংবাদিক ও লেখক হানিফ জাভেরি একটি সাক্ষাৎকারে জানান, মাধুরী সঞ্জয়ের সঙ্গে একসাথে একফ্রেমে থাকতে হবে জেনে, ছবির জন্য একটাও পার্টিতে অংশ নেননি। সঞ্জয় জামিনে মুক্তি পাওয়ার পর একটি সংবাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উভয় তারকাকে একসাথে উপস্থিত করার পরিকল্পনা ছিল।
তবে মাধুরী মঞ্চে ওঠার পরিবর্তে নিজের আসনে বসে থাকেন, স্পষ্টভাবে সঞ্জয়কে এড়িয়ে চলেন। জাভেরি বলেন, “আমি দেখেছিলাম তারা যথেষ্ট উদ্বিগ্ন ছিল। ফটোগ্রাফাররা ছবি তুলতে প্রস্তুত ছিলেন, কিন্তু মাধুরী ও তার সঙ্গীরা মঞ্চে যোগ না দিয়ে চলে যান। মাধুরী স্পষ্টতই সঞ্জয়ের সঙ্গে ছবি তুলতে চাইছিলেন না।” জাভেরি আরও উল্লেখ করেন, মাধুরী ও সঞ্জয় দীর্ঘ সময় ধরে একে অপরের সঙ্গে ছিলেন। মাধুরীর মা তাকে স্থির সম্পর্কের দিকে উৎসাহিত করতেন। কিন্তু সঞ্জয়ের গ্রেপ্তারের পর মাধুরী আলাদা হওয়াই সঠিক মনে করেছিলেন, কারণ তিনি নিজেকে কোনও জটিল পরিস্থিতিতে জড়াতে চাননি। পরবর্তীতে বহু বছর পর, মাধুরী ও সঞ্জয় আবারও একসাথে স্ক্রিনে দেখা যায়। 'কলঙ্ক' ছবিতে তাদের পুনর্মিলন দর্শকদের
মনে আনন্দের সৃষ্টি করে। এ গল্প থেকে বোঝা যায়, ব্যক্তিগত ও পেশাগত জীবনের জটিলতার মধ্যে কখনো কখনো দূরত্ব রাখা প্রয়োজন হলেও, প্রাক্তন সম্পর্কের স্মৃতি এবং শিল্পী হিসেবে পারফরম্যান্স সবসময়ই দর্শকের হৃদয়ে স্থান পায়।